দাখিলে দেশসেরা তানযীমুল উম্মাহ আলিম মাদরাসা, ২২৯ শিক্ষার্থীর ১৩২ জনই পেয়েছে জিপিএ-৫

১০ আগস্ট ২০২৬, ০৫:৩৮ PM
জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা

জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা © সংগৃহীত

চলতি বছরের দাখিল পরীক্ষার ফলাফলে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে তানযীমুল উম্মাহ আলিম মাদরাসা। দেশের সামগ্রিক ফলাফলে যেখানে দাখিল ও সমমান পরীক্ষায় পাসের হার ৫৫ দশমিক ৪৯ শতাংশ, সেখানে প্রতিষ্ঠানটির ২২৯ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছে। এর মধ্যে ১৩২ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে, যা মোট পরীক্ষার্থীর প্রায় ৫৮ শতাংশ।

প্রতিষ্ঠানটির এমন ফলাফলকে দেশের দাখিল পরীক্ষার অন্যতম সেরা সাফল্য হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে শতভাগ পাসের পাশাপাশি অর্ধেকেরও বেশি শিক্ষার্থীর জিপিএ-৫ অর্জন প্রতিষ্ঠানটির ধারাবাহিক একাডেমিক সাফল্যের চিত্র তুলে ধরেছে। এছাড়া ৮৬ জন শিক্ষার্থী জিপিএ-৪.০০ পেয়েছে।

চলতি বছরের দাখিল ও সমমান পরীক্ষায় সারাদেশে জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ১৭৬ জন শিক্ষার্থী। জাতীয় ফলাফলের সঙ্গে তুলনা করলে তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ১৩২ জনের জিপিএ-৫ অর্জন প্রতিষ্ঠানটির অসাধারণ সাফল্যের মাত্রাকে আরও স্পষ্ট করে।

তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন ১৯৯৯ সাল থেকে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রতিষ্ঠানটির প্রকাশিত তথ্য অনুযায়ী, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক ও ধর্মীয় শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি।

ফলাফলে সন্তোষ প্রকাশ করে তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল এইচ এম আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘এই ফলাফল আমাদের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফসল। শিক্ষার্থীরা নিয়মিত অধ্যয়ন, শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান এবং অভিভাবকদের সহযোগিতার মাধ্যমে এ সাফল্য অর্জন করেছে। আলহামদুলিল্লাহ, আমরা শতভাগ পাসের পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক জিপিএ-৫ পেয়েছি।’

তিনি বলেন, ‘এ অর্জন আমাদের জন্য যেমন আনন্দের, তেমনি আগামী দিনে আরও ভালো করার দায়িত্বও বাড়িয়ে দিয়েছে।’

ক্যাম্পাসে আনন্দ-উচ্ছ্বাস

ফল প্রকাশের পর তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ক্যাম্পাসে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা নিজেদের সাফল্যে উচ্ছ্বসিত হয়ে একে অপরের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেয়।

বিশ্ব অলস দিবস আজ 
  • ১০ আগস্ট ২০২৬
শিক্ষক নিয়োগে ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে, বিক্ষোভে নামছে …
  • ১০ আগস্ট ২০২৬
আইসিসির মাসসেরার দৌড়ে তামিম
  • ১০ আগস্ট ২০২৬
চাঁদাবাজি মামলায় সহযোগীসহ জামায়াত নেতা হাজী নজরুল কারাগারে
  • ১০ আগস্ট ২০২৬
ট্রাকের ধাক্কায় ছাত্রদল নেতা নিহত
  • ১০ আগস্ট ২০২৬
১৮তম নিবন্ধনের সুপারিশবঞ্চিতদের নিয়োগও ম্যানেজিং কমিটির মাধ…
  • ১০ আগস্ট ২০২৬