ঢাকা আলিয়ায় সমঝোতায় ছাত্রদল-শিবির, নেতারা করলেন কোলাকুলি

১০ আগস্ট ২০২৬, ০৫:৪৪ PM
ঢাকা আলিয়ায় সমঝোতায় ছাত্রদল-শিবির, নেতারা করলেন কোলাকুলি

ঢাকা আলিয়ায় সমঝোতায় ছাত্রদল-শিবির, নেতারা করলেন কোলাকুলি © সংগৃহীত

রাজধানীর ঢাকা আলিয়া মাদ্রাসা ক্যাম্পাসে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে দুই সংগঠনের নেতাকর্মীদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

বৈঠকে বিএনপির পক্ষ থেকে মধ্যস্থতা করেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ ও জামায়াতের পক্ষে ঢাকা-৫ আসনের এমপি মোহাম্মদ কামাল হোসেন। 

রবিবার (৯ আগস্ট) আলিয়া মাদ্রাসা ক্যাম্পাসে এ সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। 

জানা গেছে, সাম্প্রতিক ঘটনায় নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি অবসান ঘটাতে ঢাকা-৭ আসনের বিএনপির সংসদ সদস্য মো. হামিদুর রহমান হামিদ, ঢাকা-৫ আসনের জামায়াতের সংসদ সদস্য মো. কামাল হোসাইন, পুলিশের ডিসি, মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ, শিক্ষক, ডাকসুর জিএস এসএম ফরহাদ এবং ছাত্রশিবির ও ছাত্রদলের নেতারা উপস্থিত ছিলেন। 

সমঝোতা শেষে ঢাকা আলিয়া ছাত্রশিবিরের সভাপতি মো. আব্দুল আলিমের সঙ্গে ছাত্রদল নেতাকে কোলাকোলি করতে দেখা যায়। এ সময় উপস্থিত থাকা সবাই করতালি দেন।

বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, অতীতে কী ঘটেছে, তা নিয়ে পরস্পরকে দোষারোপ না করে সামনে কীভাবে সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা যায়, সেটিই আলোচনার মূল বিষয় ছিল। ক্যাম্পাসে সবাই যেন সহাবস্থান করতে পারে এবং ভবিষ্যতে কোনো ধরনের সংঘাতের পরিবেশ তৈরি না হয়, সে বিষয়ে আলোচনা হয়েছে। দুই ছাত্র সংগঠনের মধ্যে সংঘাত থেকে সরে আসার বিষয়ে বৈঠকে ইতিবাচক সিদ্ধান্ত হয়েছে।

বৈঠকে আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের ক্ষয়ক্ষতির বিষয়টিও উঠে আসে। এ বিষয়ে প্রতিষ্ঠানটির প্রিন্সিপালের সঙ্গে কথা বলে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের বিষয়গুলো সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

বিড়ি খাওয়া নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কনসার্টে মা…
  • ২১ নভেম্বর ২০২৬
ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়তে গণভোটের রায় বাস্তবায়নের দাবি এগ্রিকা…
  • ২১ নভেম্বর ২০২৬
আসন বাড়ানোর দাবি বগুড়া আর্মি মেডিকেল কলেজের
  • ২১ নভেম্বর ২০২৬
প্রেমে ব্যর্থ হয়ে বিয়ে না করা, যা বললেন শায়খ আহমাদুল্লাহ 
  • ২১ নভেম্বর ২০২৬
৬২ প্রকারের ফল বিতরণ ও ৬২ গাছ রোপণ করবে জবি ছাত্রদল
  • ২১ নভেম্বর ২০২৬
এনটিআরসিএর ক্ষমতা নিয়ে প্রশ্ন, পিএসসির আদলে কমিশন গঠনের সুপ…
  • ২১ নভেম্বর ২০২৬