আম পাড়তে গিয়ে পা ছিটকে পায়ুপথে রড ঢুকে শিশুর মৃত্যু

০৭ এপ্রিল ২০২৬, ০৯:৪০ PM , আপডেট: ০৭ এপ্রিল ২০২৬, ১০:০৩ PM
মাশরুর ওয়াসিফ রায়ান

মাশরুর ওয়াসিফ রায়ান © টিডিসি সম্পাদিত

চট্টগ্রামের মিরসরাইয়ে আম পাড়তে গিয়ে পা ছিটকে পায়ুপথে ছাদের রড ঢুকে মাশরুর ওয়াসিফ রায়ান (৯) নামের এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) উপজেলার মিঠানালা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড সুফিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পরিবার সূত্রে জানা যায়, ছাদের রেলিংয়ে দাঁড়িয়ে আম পাড়ার সময় অসাবধানতাবশত পেছনে রডের উপর পড়ে গেলে তার পায়ুপথে রড ঢুকে পেট দিয়ে বের হয়ে যায়। আহত অবস্থায় তাকে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে দার মৃত্যু হয়।

নিহত মাশরুর ওয়াসিফ রায়ান একই এলাকার বদরুল আলম বাড়ির মুসলিম উদ্দিনের বড় ছেলে। সে সুফিয়া নুরিয়া ফাজিল মাদ্রাসার নুরানি তৃতীয় শ্রেণিতে পড়ত।

স্বজনরা জানান, মঙ্গলবার বিকেলে ভবনের ছাদের রেলিংয়ের দাঁড়িয়ে আম পাড়ার চেষ্টা করছিল মাশরুর ওয়াসিফ রায়ান। আম পাড়া চেষ্টার এক পর্যায়ে অসাবধানতাবশত রেলিং থেকে পা ছিটকে ভবনের ছাদের কলামের রডের উপর পড়লে একটি রড় তার পায়ুপথ দিয়ে ঢুকে পেট দিয়ে বের হয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সাফায়েত হোসেন বলেন, জরুরি বিভাগে একটি শিশুকে নিয়ে আসা হয়। তার পায়ুপথ হয়ে পেটে রড ঢুকার আলামত রয়েছে। হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। মরদেহ পরিবারকে বুঝিয়ে দেয়া হয়েছে।

বেপরোয়া ছাত্রশিবিরকে মুখে ও হাতে লাগাম লাগানোর পরামর্শ দিচ্…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলকে ‘কুত্তার মতো পিটিয়ে’ রাজশাহী ছাড়া করার হুমকি মহান…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
‘কুকুরের মত হিংস্রদের কীভাবে শিক্ষা দিতে হয়, ছাত্রদল বারবার…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সদর দপ্তরে হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্র…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
চবির শাটলট্রেন সংস্কারে ১৫ উদ্যোগ নিল বাংলাদেশ রেলওয়ে
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
মে ২০২৭ থেকেই চট্টগ্রামে স্থায়ী ক্যাম্পাসে ক্লাস নেবে মেরিট…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬