স্টুডিওতে রেকর্ড হল সেই পাগলির গান (ভিডিও)

২৩ আগস্ট ২০১৯, ০৪:২৩ PM

© সংগৃহীত

অবশেষে স্টুডিওতে রেকর্ড হল কোলকাতার নদিয়ার রানাঘাট স্টেশনের প্ল্যাটফর্মে বসে লতা মঙ্গেশকরের ‘এক প্যায়ার কা নাগমা হ্যায়’ গান গেয়ে নেটদুনিয়ায় স্টার রানু মণ্ডল। তাঁকে গান রেকর্ডের সুযোগ করে দিলেন জনপ্রিয় বলিউড গায়ক হিমেশ রেশমিয়া।

আসছে হিমেশের পরবর্তী ছবি ‘হ্যাপি হার্ডি অ্যান্ড হীর’। সেই ছবিরই ‘তেরি মেরি কহানি’ গানটি রেকর্ড করা হয়েছে রানুর গলায়। গান সেই রেকর্ডের ভিডিও বৃহস্পতিবার রাতে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছেন হিমেশ রেশমিয়া। তার পর ফের ভাইরাল হয়েছে রানুর ভিডিও। পোস্ট করার কয়েক ঘণ্টার মধ্যে সেই ভিডিও দেখে ফেলেছেন প্রায় ২ লক্ষের বেশি ইউজার।

রানুকে দিয়ে গান রেকর্ড করানোর ব্যাপারে হিমেশ বলেছেন, ‘‘সালমান (খান) ভাইয়ের বাবা সেলিম চাচা আমাকে এক বার বলেছিলেন, জীবনে যখনই কোনও প্রতিভাবানের খোঁজ পাবে তখন তাঁর প্রতিভার বিকাশের জন্য সাহায্য করবে।’’ রানুকে দিয়ে গান রেকর্ড করিয়ে সালমানের বাবার দেওয়া উপদেশের তিনি সদ্ব্যবহার করলেন বলে জানিয়েছেন তিনি।

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন

গ্রেড বৈষম্যের শিকার কলেজের ল্যাব সহকারীরা, নির্বাক মন্ত্রণ…
  • ২১ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ও কোরিয়ার বিশ্ববিদ্যালয়ের মধ্যে একাডেমিক সহযোগিতার…
  • ২১ এপ্রিল ২০২৬
ফুল ফান্ডেড আন্তর্জাতিক ইন্টার্নশিপের মাধ্যমে অর্জন করুন ক্…
  • ২১ এপ্রিল ২০২৬
ভুয়া ‘ছাত্রী’ পরিচয়ে ঢাকা মেডিকেল থেকে টিকটকার আটক
  • ২১ এপ্রিল ২০২৬
প্রাথমিকে নিয়োগের অপেক্ষায় থাকা ১৪ হাজার প্রার্থীর দুশ্চিন্…
  • ২১ এপ্রিল ২০২৬
২০০ টাকায় বাংলাদেশের ম্যাচ, টিকিট কাটবেন যেভাবে
  • ২১ এপ্রিল ২০২৬