অধিবেশন কক্ষেই খাওয়া-দাওয়া, এমপিকে ধরে ফেললেন স্পিকার

২১ এপ্রিল ২০২৬, ০৮:২৬ PM
জাতীয় সংসদ

জাতীয় সংসদ © সংগৃহীত

জাতীয় সংসদের মূল অধিবেশন কক্ষে বসে এক সংসদ সদস্যের (এমপি) খাওয়া-দাওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। অধিবেশনে শৃঙ্খলা ও মর্যাদা বজায় রাখার স্বার্থে এমন আচরণের সমালোচনা করে স্পিকার বলেন, ‘পরে আরও কী খাবেন, গড নোজ (আল্লাহই জানেন)।’

মঙ্গলবার (২১ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। তবে ক্যামেরায় ওই সংসদ সদস্যের মুখ দেখা না যাওয়ায় তাৎক্ষণিকভাবে তার নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী ও সংসদ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকালে অধিবেশন চলাকালে স্পিকার তার চেয়ারে বসে হঠাৎ লক্ষ্য করেন এক সংসদ সদস্য কিছু একটা খাচ্ছেন। অধিবেশন কক্ষে খাওয়ার কোনো নিয়ম না থাকায় স্পিকার তৎক্ষণাৎ মাইকে তাকে প্রশ্ন করেন তিনি কী খাচ্ছেন। স্পিকার জানতে চান-তিনি চা পান করছেন কি না।

জবাবে ওই সংসদ সদস্য জানান, তিনি চা নয় বরং ‘গরম পানি’ পান করছেন। সংসদ সদস্যের এমন উত্তরে স্পিকার কিছুটা ক্ষুব্ধ হয়ে বলেন, ‘পরে আরও কী খাবেন, গড নোজ’।

সংসদীয় রেওয়াজ অনুযায়ী, অধিবেশন কক্ষের ভেতরে চা-পান, ধুমপান কিংবা কোনো ধরনের খাবার খাওয়ার অনুমতি নেই। সংসদ সদস্যদের শৃঙ্খলা ও মর্যাদা রক্ষায় বিষয়টি সবসময় কঠোরভাবে পালন করা হয়।

সংসদের কার্যপ্রণালী বিধির ৩১১ নম্বর বিধি অনুযায়ী, সংসদ কক্ষটি সংসদের আনুষ্ঠানিক বৈঠক ছাড়া অন্য কোনো কাজে ব্যবহার করার সুযোগ নেই। খাওয়া-দাওয়া বা পানীয় গ্রহণ যেহেতু আনুষ্ঠানিক বৈঠকের অংশ নয়, তাই এ ধরনের কাজ বিধির পরিপন্থী বলে গণ্য হয়।

সেটার ব্যত্যয় এবারই নয়, এর আগে অতীতেও বিভিন্ন সময় অধিবেশন কক্ষে মোবাইল ফোন ব্যবহার বা খোশগল্প করার কারণে স্পিকারদের পক্ষ থেকে কড়া নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে এবার সরাসরি খাবার গ্রহণের ঘটনায় সংসদে হাসাহাসি ও বিস্ময়ের সৃষ্টি হয়।

বেরোবি শহিদ ফেলানী হলের আধুনিক রিডিং রুম ও সেমিনার রুমের উদ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে বিভিন…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের তালিকা প…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
‎জাকসুর উদ্যোগে ২১ হলে কম্পিউটার বিতরণ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মনিটরিংয়ের আওতায় আসছে দেশের সব মাদ্রাসা
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগের ভাইভা শুরু ১ অক্টোবর, ৭ কাগজপত্র …
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9