শিক্ষার্থীদের সঙ্গে ক্লাস করছেন সংসদ সদস্য

২০ এপ্রিল ২০২৬, ১০:৫৪ PM
কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী

কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী © সংগৃহীত

কুমিল্লার আদর্শ সদর উপজেলার দিদার মডেল হাইস্কুলে সোমবার (২০ এপ্রিল) সকালে এক ব্যতিক্রমী দৃশ্যের অবতারণা হয়। দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করতে গিয়ে হঠাৎ সপ্তম শ্রেণির বাংলা ক্লাসে ঢুকে পড়েন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। তবে প্রধান অতিথি হিসেবে নয়, বরং একজন সাধারণ ছাত্রের মতো পেছনের বেঞ্চে বসে প্রায় আধা ঘণ্টা ক্লাস উপভোগ করেন তিনি।

ঘটনার শুরুতে টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন শেষে স্কুল পরিদর্শনে বের হন এমপি। এ সময় একটি কক্ষে সপ্তম শ্রেণির বাংলা ক্লাস নিচ্ছিলেন জনৈক শিক্ষিকা। সংসদ সদস্য অনুমতি নিয়ে শ্রেণিকক্ষে প্রবেশ করেন এবং সরাসরি শিক্ষার্থীদের সঙ্গে বেঞ্চে গিয়ে বসে পড়েন। তিনি শিক্ষিকাকে উদ্দেশ্য করে বলেন, ‘ক্লাস চলমান রাখুন।’ একইসঙ্গে ক্লাসের পরিবেশ ও মনোযোগ বজায় রাখতে সে সময় অন্য কাউকে সেখানে প্রবেশ করতে নিষেধ করেন তিনি।

দীর্ঘক্ষণ মনোযোগী ছাত্রের ন্যায় বসে শিক্ষিকার পাঠদান শোনেন এমপি মনিরুল হক চৌধুরী। ক্লাসের একপর্যায়ে তিনি এক ছাত্রীর কণ্ঠে কবি কাজী নজরুল ইসলামের ‘কুলি মজুর’ কবিতাটির আবৃত্তি শোনেন। ক্লাসের শেষ দিকে তিনি নিজের আসন থেকে দাঁড়িয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনামূলক অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন।

একজন সংসদ সদস্যের এভাবে প্রথা ভেঙে সাধারণ শিক্ষার্থীদের কাতারে বসে ক্লাস করার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। একজন জনপ্রতিনিধির এমন বিনয়ী ও শিক্ষার্থীবন্ধু আচরণে নেটিজেনরা প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। অনেকে একে অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে অভিহিত করেছেন।

২৮ দেশের ৫০০ তরুণ নিয়ে এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলন, …
  • ০৭ অক্টোবর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিইউএফটিতে জাতীয় উদ্যোক্তা মেলা ২০২৬
  • ০৭ অক্টোবর ২০২৬
সকালে ছিল ৩১৫০, বিকেলে হলো ৪৫৭০ টাকা: ফরম পূরণের ফি নিয়ে কা…
  • ০৭ অক্টোবর ২০২৬
১২ দিনের ব্যবধানে ৪ পুলিশ সদস্য প্রত্যাহার থানাটিতে
  • ০৭ অক্টোবর ২০২৬
আইএলটি-টোয়েন্টির সূচি প্রকাশ
  • ০৭ অক্টোবর ২০২৬