ইসরায়েলের সঙ্গে চুক্তি স্থগিত করতে ইউরোপীয় ইউনিয়নকে চাপ ৩ দেশের

২১ এপ্রিল ২০২৬, ০২:৫৩ PM
ইউরোপীয় ইউনিয়নের পতাকা

ইউরোপীয় ইউনিয়নের পতাকা © সংগৃহীত

ইসরায়েলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের বিশেষ সহযোগিতা চুক্তি স্থগিতের আলোচনা শুরু করতে চাপ দিয়েছে তিনটি ইউরোপীয় দেশ। স্পেন, স্লোভেনিয়া ও আয়ারল্যান্ড ইইউকে এ বিষয়ে পদক্ষেপ নিতে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে। মঙ্গলবার লুক্সেমবার্গে ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের আগে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস এ তথ্য জানান।

তিনি জানান, গত শুক্রবার তিন দেশ ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাসকে একটি যৌথ চিঠি পাঠিয়েছে। ওই চিঠিতে তারা ইইউর বর্তমান ভূমিকা ‘জরুরি ভিত্তিতে পর্যালোচনা’ করার তাগিদ দিয়েছে।

চিঠিতে তিন দেশ উল্লেখ করেছে, লেবাননের পরিস্থিতি এবং ইসরায়েলের সাম্প্রতিক আইন প্রণয়ন এই পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা তৈরি করেছে। তারা মনে করছে, এসব পরিস্থিতির আলোকে ইসরায়েলের সঙ্গে ইইউর সম্পর্ক পুনর্বিবেচনা করা জরুরি হয়ে পড়েছে।

সম্প্রতি ইসরায়েল একটি নতুন আইন পাস করেছে, যেখানে সামরিক আদালতে দণ্ডিত ফিলিস্তিনিদের ফাঁসির মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকরের বিধান রাখা হয়েছে। এই আইনকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে। এর প্রেক্ষাপটেই ইইউর সঙ্গে ইসরায়েলের চলমান অ্যাসোসিয়েশন ট্রিটি স্থগিত করার আলোচনা শুরুর আহ্বান জানিয়েছে স্পেন, স্লোভেনিয়া ও আয়ারল্যান্ড।

গাড়ি পার্কিং নিয়ে বিরোধ, এসআইকে পিটিয়ে হত্যা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কুবি শাখা ছাত্রশক্তির নেতৃত্ব নিলয়-নাজিফা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মুরগির খোঁয়াড়ের মাটির নিচে ১২২ পুরিয়া গাঁজা, গ্রেপ্তার নারী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদক ব্যবসায়ীকে নিয়ে ফেসবুক পোস্ট, শিক্ষকের উপর ‎হামলার অভি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও ব্যঙ্গচিত্র, ৬ জনের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্বর্ণ চোরাচালানের অভিযোগে উপজেলা যুবদল সদস্য-সচিবসহ গ্রেপ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬