চুক্তি না হলে বুধবার সন্ধ্যা থেকে ইরানে ফের অভিযান: ট্রাম্প

২১ এপ্রিল ২০২৬, ০৮:২৪ AM
ট্রাম্প

ট্রাম্প © ফাইল ছবি

চুক্তি না হলে বুধবার সন্ধ্যা থেকে ইরানে ফের অভিযান শুরু হতে পারে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মেয়াদ শান্তিচুক্তি ছাড়া বাড়ানোর সম্ভাবনা ‘খুবই কম’ বলেও মন্তব্য করেছেন তিনি। একই সঙ্গে তিনি জানান, চুক্তি না হলে ওয়াশিংটনের স্থানীয় সময় ২২ এপ্রিল বুধবার সন্ধ্যা (বাংলাদেশের সময় অনুযায়ী ২৩ এপ্রিল বৃহস্পতিবার সকাল) আবারও ইরানে সামরিক অভিযান শুরু হতে পারে।

গত ৮ এপ্রিল (যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ৭ এপ্রিল সন্ধ্যা) থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ১৪ দিনের যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, যার মেয়াদ শেষ হওয়ার কথা ২২ এপ্রিল। যুদ্ধবিরতি শুরুর তিন দিন পর শান্তিচুক্তির লক্ষ্যে ইসলামাবাদে বৈঠকে বসে দুই দেশের প্রতিনিধিদল। তবে টানা ২১ ঘণ্টার আলোচনা সত্ত্বেও কোনো চুক্তি ছাড়াই বৈঠক শেষ হয়।

সোমবার (২০ এপ্রিল) মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পকে জিজ্ঞেস করা হয়, নির্ধারিত সময়ের মধ্যে চুক্তি না হলে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে কি না। জবাবে তিনি বলেন, “এমন সম্ভাবনা খুবই কম।”

আরও এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে চুক্তি না হলে যুক্তরাষ্ট্র অবশ্যই আবার অভিযান শুরু করবে এবং তা বুধবার সন্ধ্যা থেকেই শুরু হতে পারে।

তবে ট্রাম্প এও বলেন, তিনি ইরানের সঙ্গে একটি ‘ভালো’ চুক্তি করতে চান এবং এ জন্য প্রয়োজন হলে আরও সময় নিতে আপত্তি নেই।

তিনি বলেন, “আমি কোনো খারাপ চুক্তি করতে চাই না। আমরা একটি ভালো চুক্তি চাই— সময় যতই লাগুক, তাতে সমস্যা নেই। আমাদের হাতে যথেষ্ট সময় রয়েছে। [সূত্র: সিএনএন]

ফুটবল খেলায় অতিথি না করায় ১৪৪ ধারার ‘মাইকিং’, ছাত্রদল নেতাক…
  • ২৪ আগস্ট ২০২৬
দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ২৪ আগস্ট ২০২৬
চাঁদপুর জেনারেল হাসপাতাল হবে ৫০০ শয্যার, ১৫ তলা ভবন নির্মাণ…
  • ২৪ আগস্ট ২০২৬
নবীনদের স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের মিছিল
  • ২৪ আগস্ট ২০২৬
ঢাবির ফজলুল হক হলের ভিপি, সমাজসেবা সম্পাদক ও ভুক্তভোগী শিক্…
  • ২৩ আগস্ট ২০২৬
সাত কলেজের শিক্ষার্থীদের সেন্ট্রাল ইউনিভার্সিটিতে স্থানান্ত…
  • ২৩ আগস্ট ২০২৬