এবার নাঈমের ‘ট্রিপল সেঞ্চুরি’

২১ এপ্রিল ২০২৬, ০৮:১০ PM
নাঈম হাসান

নাঈম হাসান © সংগৃহীত

মাঠে নামার আগে মাইলফলক থেকে মাত্র এক উইকেট দূরে ছিলেন নাঈম হাসান। পরে বল হাতে নিয়ে খুব বেশি অপেক্ষা করতে হয়নি তাকে। মঙ্গলবার (২১ এপ্রিল) বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) ইস্ট জোনের হয়ে নিজের ষষ্ঠ ওভারেই প্রথম শ্রেণির ক্রিকেটে ৩০০ উইকেট পূর্ণ করেন এই অফস্পিনার। দিন শেষে ১৩ ওভারে ৪৬ রান দিয়ে একটি উইকেট নেন।

সেন্ট্রাল জোনের বিপক্ষে ম্যাচে সাদমান ইসলামকে আউট করেই এই মাইলফলকে পৌঁছান নাঈম। এতে বাংলাদেশের ১৪তম বোলার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ৩০০ উইকেটের কৃতিত্ব অর্জন করেন তিনি।

ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ উইকেটের মালিক আব্দুর রাজ্জাক, ১২৩ ম্যাচে ৬০১ উইকেট নিয়ে প্রথম বোলার হিসেবে ৬০০ উইকেট স্পর্শ করেন। তার পরেই আছেন সানজামুল ইসলাম (৪৪৯ উইকেট) এবং তাইজুল ইসলাম (৪৪০ উইকেট)।

এ ছাড়া এনামুল হক জুনিয়র ১১২ ম্যাচে ৪১৮ উইকেট, প্রয়াত মোশাররফ হোসেন ১০৮ ম্যাচে ৩৮৩ উইকেট, অভিজ্ঞ স্পিনার নাবিল সামাদ ১১৩ ম্যাচে ৩৭৮ উইকেট, মোহাম্মদ শরীফ ১১৯ ম্যাচে ৩৭৪ উইকেট, সাকলাইন সজীব ৯৪ ম্যাচে ৩৬৭ উইকেট, অলরাউন্ডার সোহাগ গাজী ১১৪ ম্যাচে ৩৫৭ উইকেট, সোহরাওয়ার্দী শুভ ১০৯ ম্যাচে ৩৪৮ উইকেট, ইলিয়াস সানি ৯৪ ম্যাচে ৩৩৮ উইকেট এবং পেসার আবু জায়েদ ১০৩ ম্যাচে ৩১৮ উইকেট শিকার করেছেন।

চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বেরোবি ফটোগ্রাফিক ক্লাবের কমিটি প্রকাশ নেতৃত্বে জায়ীদ-নীলাদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9