ফিলিস্তিনের স্কুলে ইসরায়েলি হামলায় ১৩ বছরের ছাত্রসহ নিহত ২

২১ এপ্রিল ২০২৬, ০৫:৫৩ PM
ফিলিস্তিনের স্কুলে ইসরায়েলি হামলা

ফিলিস্তিনের স্কুলে ইসরায়েলি হামলা © সংগৃহীত

অধিকৃত পশ্চিম তীরের রামাল্লাহর পূর্বাঞ্চলীয় আল-মুঘায়্যির গ্রামের একটি স্কুলে ইসরায়েলি সেটলারদের (বসতিস্থাপনকারী) হামলায় ১৩ বছরের এক স্কুলছাত্রসহ দুইজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। মঙ্গলবার (২১এপ্রিল) দেশটির রেড ক্রিসেন্ট সোসাইটির বরাতে সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, স্থানীয় সময় বিকেলে আল-মুঘায়্যির বয়েজ স্কুলে এই হামলা চালানো হয়।

হামলায় নিহতদের মধ্যে ১৩ বছর বয়সী এক ছাত্র এবং ৩২ বছর বয়সী এক ব্যক্তি রয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, একদল সশস্ত্র সেটলার অতর্কিতেভাবে স্কুলে ঢুকে গুলি চালাতে শুরু করলে এই হতাহতের ঘটনা ঘটে। গুলিতে আরও চারজন ফিলিস্তিনি গুরুতর আহত হয়েছেন, যাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

সাম্প্রতিক সময়ে পশ্চিম তীরে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ওপর সেটলারদের সহিংসতার ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে, যা ওই অঞ্চলে নতুন করে উত্তেজনা তৈরি করেছে। 

ভাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের
  • ১৯ আগস্ট ২০২৬
ম্যানুয়ালি শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন, প্রাধা…
  • ১৯ আগস্ট ২০২৬
ড্যাফোডিল কলেজে শিক্ষক নিয়োগে বড় বিজ্ঞপ্তি, পদ ৯৬, আবেদন ৬ …
  • ১৯ আগস্ট ২০২৬
শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ৭ কলেজের অধ্যক্ষরা
  • ১৯ আগস্ট ২০২৬
ভুয়া পুলিশ পরিচয়ে প্রতারণা, গাজীপুরে যুবক আটক
  • ১৯ আগস্ট ২০২৬
মহিলা লীগ নেত্রীর দখলে থাকা ৮ একর জমি ৮ বছর পর উদ্ধার করলেন…
  • ১৯ আগস্ট ২০২৬