যুদ্ধবিধ্বস্ত গাজায় বাংলাদেশিদের উদ্যোগে মাদ্রাসা প্রতিষ্ঠিত

১১ এপ্রিল ২০২৬, ১২:৩৩ PM , আপডেট: ১১ এপ্রিল ২০২৬, ১২:৩৮ PM
বাংলাদেশের সহায়তায় তৈরি মাদরাসা

বাংলাদেশের সহায়তায় তৈরি মাদরাসা © টিডিসি ফটো

যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের গাজা উপত্যকায় বাংলাদেশিদের অনুদানে একটি মাদরাসা প্রতিষ্ঠা করা হয়েছে। সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বিনামূল্যে কুরআন শিক্ষা ও হিফজের জন্য এ ব্যবস্থা করা হয়েছে। বাংলাদেশের মানবিক সংস্থা ‘মাই ডেভেলপমেন্ট অর্গানাইজেশন’-এর উদ্যোগে এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।

সংস্থাটি জানায়, মিশরের আল-আজহার ও কায়রো বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সহযোগিতায় ‘সাদকাহ জারিয়াহ’ প্রকল্পের আওতায় গাজায় ‘আল-ফুরকান তাহফিজ আন্তর্জাতিক মাদরাসা’ প্রতিষ্ঠা করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নে অর্থায়ন করেছে BMA 73 L/C।

প্রাথমিকভাবে প্রায় ৪০ জন শিক্ষার্থী নিয়ে কার্যক্রম শুরু হলেও ভবিষ্যতে আরও বেশি শিশুদের এই শিক্ষার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। মাদরাসাটিতে সব বয়সী শিক্ষার্থীদের জন্য কুরআন শিক্ষা ও হিফজের সুযোগ রাখা হয়েছে।

বাংলাদেশের সহায়তায় তৈরি মাদরাসা
বাংলাদেশিদের সহায়তায় গাজায় প্রতিষ্ঠিত মাদ্রাসায় শিক্ষা নিচ্ছেন শিশুরা

সংস্থার পক্ষ থেকে জানানো হয়, চলমান সংঘাতে গাজায় বহু মসজিদ ও মাদরাসা ধ্বংস হয়ে গেছে এবং অনেক ইমাম নিহত হয়েছেন। এতে বিভিন্ন এলাকায় ইমামের সংকট দেখা দিয়েছে। এই পরিস্থিতি বিবেচনায় নিয়েই ভবিষ্যতে দক্ষ ইমাম তৈরি করার লক্ষ্যে এই মাদরাসা প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়।

এদিকে গাজায় চলমান মানবিক সংকটও প্রকট আকার ধারণ করেছে। মিশরের সীমান্ত দিয়ে পর্যাপ্ত ত্রাণ প্রবেশ করতে না পারা এবং হামলার কারণে খাদ্য ও বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। অনেক মানুষ এখনও ঘরবাড়ি হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন।

এই প্রেক্ষাপটে ‘মাই ডেভেলপমেন্ট অর্গানাইজেশন’ তাদের ত্রাণ কার্যক্রম অব্যাহত রেখেছে। সংস্থাটি ইতোমধ্যে রমজান মাসে পাঁচ হাজার লিটার বিশুদ্ধ পানি বিতরণ করেছে এবং প্রায় ১,৫০০ মানুষের মাঝে ইফতার সামগ্রী পৌঁছে দিয়েছে।

সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, ফিলিস্তিনের মানুষের জন্য তাদের এই মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

চলন্ত ট্রেনে পাথরের আঘাতে চোখ হারানো বাউবি শিক্ষার্থীকে আর্…
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলায় আহত ৮
  • ১২ আগস্ট ২০২৬
ঢাবিতে ফের সমকামিতার অভিযোগ, দুই ছাত্রকে হল থেকে বহিষ্কার
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলার অভিযোগ
  • ১২ আগস্ট ২০২৬
আওয়ামী লীগের ৬ নেতাকর্মী কারাগারে
  • ১১ আগস্ট ২০২৬
তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্যেও আমন্ত্রণ জানিয়েছে ভার…
  • ১১ আগস্ট ২০২৬