যুক্তরাষ্ট্র-ইরান আলোচনাকে স্বাগত জানাল হামাস

১১ এপ্রিল ২০২৬, ০৪:১৯ PM
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস © সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে ইরানের ওপর চাপিয়ে দেওয়া যুদ্ধের সম্পূর্ণ অবসান ঘটানোর লক্ষ্যে পাকিস্তানে অনুষ্ঠাতব্য আলোচনাকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। শনিবার (১১ এপ্রিল) এক আনুষ্ঠানিক বিবৃতিতে গোষ্ঠীটি এই আলোচনা প্রক্রিয়ার প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছে। 

বিবৃতিতে হামাস জানিয়েছে, ‘এই সংলাপের মাধ্যমে আমরা একটি দীর্ঘমেয়াদি ও সম্মানজনক যুদ্ধবিরতির প্রত্যাশা করি, যা মধ্যপ্রাচ্যে চলমান রক্তক্ষয়ী সংঘাতের ইতি ঘটাবে।

সেখানে হামাস এই মধ্যস্থতা প্রক্রিয়ায় পাকিস্তানের অগ্রণী ভূমিকার প্রশংসা করে বলেছে, ‘আমরা এই আলোচনার পৃষ্ঠপোষক পাকিস্তান এবং অন্যান্য মধ্যস্থতাকারী দেশগুলোর প্রচেষ্টার সাফল্য কামনা করছি।’ 

এই সংলাপের মাধ্যমে এমন একটি ইতিবাচক ফলাফল আসবে, যা কেবল স্থিতিশীলতাই আনবে না, বরং আরব ও ইসলামিক দেশগুলোর মধ্যে ঐক্য ও সংহতিকেও আরও সুদৃঢ় করবে বলে আশা করছে সংগঠনটি।

সংশ্লিষ্টদের মতে, হামাসের এই সমর্থন এই আলোচনার গুরুত্বকে আরও বাড়িয়ে দিয়েছে। একদিকে যখন ইরান তার বেসামরিক নাগরিকদের ওপর চলা হামলার অবসান চাইছে, অন্যদিকে ফিলিস্তিনি এই সশস্ত্র গোষ্ঠীর পক্ষ থেকে সংহতি প্রকাশ ইঙ্গিত দিচ্ছে যে, এই শান্তি আলোচনা সফল হলে তা সমগ্র অঞ্চলের রাজনৈতিক ও সামরিক সমীকরণে বড় ধরনের প্রভাব ফেলবে। এখন সবার নজর ইসলামাবাদের এই আলোচনার দিকে, যা এই অস্থিতিশীল পরিস্থিতির উত্তরণে নতুন আশার আলো দেখাচ্ছে।

বিশ্ব কন্যাশিশু দিবস: ঐতিহাসিক ভিত্তি, বর্তমানের অঙ্গীকার ও…
  • ১১ অক্টোবর ২০২৬
সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন ঘাতক সুমন
  • ১১ অক্টোবর ২০২৬
ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রোটনের মরদেহ আসছে…
  • ১১ অক্টোবর ২০২৬
মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন শাবিপ্রবি শিক্ষার্থী
  • ১১ অক্টোবর ২০২৬
বাতের ব্যথার জন্য দায়ী খাওয়াদাওয়া, কী বলছে গবেষণা?
  • ১১ অক্টোবর ২০২৬
সাংগঠনিক তৎপরতা বাড়ালে ৩১ সালের নির্বাচনে জয়ের দ্বার উন্মোচ…
  • ১১ অক্টোবর ২০২৬