আর্কটিকের তলদেশে চীনের প্রথম মানব-অভিযান

০৩ অক্টোবর ২০২৫, ০১:৫২ PM
আর্কটিকের তলদেশে মানব-অভিযান

আর্কটিকের তলদেশে মানব-অভিযান © সংগৃহীত ছবি

আর্কটিক মহাসাগরের তলদেশে প্রথম মানব-অভিযান চালিয়েছে চীন। চিয়াওলং সাবমার্সিবল যানে করে বরফের নিচে প্রথমবারের মতো সফলভাবে ডাইভ সম্পন্ন করেছেন চীনা বিজ্ঞানীরা। ঐতিহাসিক এ সাফল্য অর্জিত হয়েছে মাদারশিপ শেনহাই-১ এবং আইসব্রেকার শুয়েলং-২-এর সহযোগিতায়।

অভিযানের প্রাথমিক পর্যবেক্ষণে দেখা গেছে, আর্কটিকের গভীর সমুদ্রের বিস্তৃত এলাকাজুড়ে থাকা জীববৈচিত্র্য। ঘনত্ব ও আকারে উল্লেখযোগ্য পার্থক্যও দেখেছেন চীনা বিজ্ঞানীরা। তারা বলছেন, এই তথ্যগুলো মেরু অঞ্চলের জীববৈচিত্র্য সম্পর্কে জানা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মূল্যায়নে কাজে আসবে।

অভিযান দলের সদস্যরা বলেছেন, বরফাচ্ছন্ন আর্কটিক মহাসাগরের গভীরে ডুব দেওয়া সহজ কাজ নয়। সেখানকার বাতাস, ঢেউ, স্রোত, বরফ, কুয়াশা ও প্রবল শীত সবকিছুই অভিযানকে বেশ জটিল করে তোলে।

চীনের জাতীয় গভীর সমুদ্র কেন্দ্রের ডুবুরি ছি হাইবিন জানান, আর্কটিকে ডুব দেওয়ার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হলো সঠিক ডাইভিং পয়েন্ট নির্বাচন। কারণ চারপাশে বরফ ভাসতে থাকে, তাই প্রতিটি পদক্ষেপ নিতে হয় হিসাব কষে।

গত জুলাইয়ে চীন প্রথমবারের মতো মেরু অঞ্চলে মানববাহী সাবমার্সিবল অভিযান শুরু করে। আগস্টের শুরুতে আর্কটিক মহাসাগরে মিলিত হয় শুয়েলং-২ ও শেনহাই-১। এর পর শেনহাই-১ থেকে চিয়াওলং বরফাচ্ছন্ন জলে ডুব দেয়।

কেন্দ্রের উপপরিচালক শু শুয়েই জানালেন, চিয়াওলংয়ের অভিযানের ফলে চীন এখন সমুদ্রের সব অঞ্চলে অভিযান চালানোর সক্ষমতা অর্জন করেছে।

সংবাদসূত্র: সিএমজি

 

শেরপুর কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রচনা প্রতিযো…
  • ১০ নভেম্বর ২০২৬
গোল মিস করেও আলোচনায় নেইমার, ২০৩০ সালের জন্য সাজালেন স্বপ্ন…
  • ১০ নভেম্বর ২০২৬
কুয়াকাটায় বাসে আগুনের বোতল নিক্ষেপ
  • ১০ নভেম্বর ২০২৬
শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ ঢাবি ভিসি-প্রক্টর পদে থ…
  • ১০ নভেম্বর ২০২৬
সমন্বয়ক হাসিবকে চাপাতি নিয়ে ধাওয়া ছাত্রলীগের
  • ১০ নভেম্বর ২০২৬
ক্যাম্পাসে ককটেল মারে , ভিসি-প্রক্টর কী করে—ঢাবি শিবিরের বি…
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950