নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী এখন কোথায়?

১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৭ PM , আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৫ PM
কেপি শর্মা অলি

কেপি শর্মা অলি © সংগৃহীত

গণআন্দোলনের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হন নেপালের সদ্য সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি। ওই পরিস্থিতিতে দেশটির সেনাবাহিনীর কাছে নিরাপত্তা চান তিনি। পরবর্তীতে অলিকে উত্তর কাঠমান্ডুর শিবাপুরি ব্যারাকে নিয়ে যাওয়া হয় বলে ধারণা করা হয়। প্রশ্ন হচ্ছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী এখন কোথায় ?

জানা গেছে ক্ষমতাচ্যুত হওয়ার প্রায় এক সপ্তাহ পর সেনাবাহিনীর ব্যারাক থেকে বেরিয়ে একটি ব্যক্তিগত বাড়িতে অবস্থান নিয়েছেন অলি। দেশটির সেনাবাহিনীর একটি সূত্র আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) নিশ্চিত করেছে। যদিও সেনাবাহিনীর পক্ষ থেকে তার বর্তমান অবস্থান সম্পর্কে কোনো কিছু জানানো হয়নি।

নেপালের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে কাঠমান্ডুর ১৫ কিলোমিটার দূরের ভক্তপুরের ব্যক্তিগত বাড়িতে গেছেন তিনি। এর আগে জেন-জির আন্দোলনকারীরা ভক্তপুরের বালকোটে তার পৈতৃক বাড়িতে আগুন ধরিয়ে দেন। তখন তিনি প্রধানমন্ত্রীর সরকারি বাড়িতে অবস্থান করছিলেন। পরে তাকে উদ্ধার করতে হেলিকপ্টার পাঠায় সেনাবাহিনী।

কেপি শর্মা অলির পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী পুষ্পকামাল দাহাল, প্রচন্ড, শের বাহাদুর দিউবা, ঝালনাথ খানাল এবং মাধবকুমারসহ অন্য আরও কিছু রাজনীতিবিদ সেনাবাহিনীর আশ্রয়ে ছিলেন। শের বাহাদুর দিউবা এবং তার স্ত্রী ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আর্জু রানা দিউবা এখনো সেনা হেফাজতে আছেন। তারা ছাড়া বাকিরা ব্যারাক থেকে বেরিয়ে গেছেন।

সৌদিগামী ২ ফ্লাইট স্থগিত, যাত্রীদের উদ্দেশ্যে বিমানের বার্তা
  • ১১ অক্টোবর ২০২৬
ট্যাবু ভেঙে পোশাকের সমতা ফেরাতে যবিপ্রবিতে ‘লুঙ্গি প্যারেড’
  • ১১ অক্টোবর ২০২৬
১ অক্টোবরের পরীক্ষার চিঠি ২৮ সেপ্টেম্বর ডাকযোগে পাঠাল প্রশা…
  • ১১ অক্টোবর ২০২৬
অ্যাসোসিয়েট প্রজেক্ট অফিসার নিয়োগ দেবে অ্যাকশনএইড, কর্মস্থল…
  • ১১ অক্টোবর ২০২৬
২১০০ সালের মধ্যে বিলুপ্ত হতে পারে মানবজাতি, সতর্ক করলেন বিজ…
  • ১১ অক্টোবর ২০২৬
‘সহকারী’ বাদ দিয়ে শুধু ‘শিক্ষক’ রাখতে প্রস্তাব মন্ত্রণালয়ের…
  • ১১ অক্টোবর ২০২৬