সীমান্তে তীব্র সংঘর্ষে পাকিস্তানের ১৯ সেনা নিহত

১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০০ AM , আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৫ AM
পাকিস্তান-আফগান সীমান্ত

পাকিস্তান-আফগান সীমান্ত © রয়টার্স

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার বাজাউর, দক্ষিণ ওয়াজিরিস্তান ও লোয়ার দির জেলায় গত ১০ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত টানা তিন দিনের সেনা-পুলিশ অভিযানে অন্তত ৪৫ জন সন্ত্রাসী নিহত হয়েছে। এ সময় সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ১৯ জন সেনা সদস্যও।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সেনাবাহিনীর আন্তঃবিভাগ সংযোগ দপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এসব তথ্য নিশ্চিত করেছে। আইএসপিআরের ভাষ্য অনুযায়ী, গোপন তথ্যের ভিত্তিতে পৃথক অভিযানে বাজাউরে ২২ জন, দক্ষিণ ওয়াজিরিস্তানে ১৩ জন এবং লোয়ার দিরে ১০ জন সন্ত্রাসী নিহত হয়। অভিযানের সময় উল্লেখযোগ্য পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

খাইবার পাখতুনখোয়া প্রদেশ আফগানিস্তান সীমান্তবর্তী এলাকা এবং পাকিস্তানি তালেবানপন্থি সংগঠন তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি)-এর ঘাঁটি হিসেবেই পরিচিত। আইএসপিআরের দাবি, অভিযানে নিহতরা সবাই টিটিপির সদস্য।

প্রসঙ্গত, ২০২১ সালের আগস্টে মার্কিন ও ন্যাটো সেনা প্রত্যাহারের পর কাবুল দখল করে আফগান তালেবান। এর পর থেকে আফগানিস্তানসংলগ্ন পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসবাদ ব্যাপকভাবে বেড়ে যায়।

শুধু ২০২৪ সালেই পাকিস্তানে রেকর্ডসংখ্যক হামলার ঘটনা ঘটে। এ বছরে ছোট-বড় মিলে ১৪৪টি সন্ত্রাসী হামলা চালানো হয়, যা গত এক দশকের তুলনায় প্রায় ৪০ শতাংশ বেশি। এসব হামলায় ৬৮৫ সেনা ও ৯২৭ বেসামরিক নাগরিক প্রাণ হারান। অন্যদিকে একই বছরে সেনা-পুলিশ অভিযানে নিহত হয় ৯৩৪ জন সন্ত্রাসী।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬