ভারত থেকে ৯৪৫ টন চাল আমদানি

২৯ আগস্ট ২০২৫, ১০:০৮ AM , আপডেট: ২৯ আগস্ট ২০২৫, ০৪:৪২ PM
ভারত থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে চাল আমদানি

ভারত থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে চাল আমদানি © সংগৃহীত

ভারত থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে তৃতীয় চালানে আরও ৪২০ মেট্রিক টন মোটা চাল দেশে প্রবেশ করেছে। এ নিয়ে গত তিন দিনে মোট ৯৪৫ মেট্রিক টন চাল আমদানি হয়েছে বাংলাদেশে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে এই তথ্য নিশ্চিত করেন বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন। তিনি জানান, গত ২১ আগস্ট প্রথম চালানে ৯টি ট্রাকে ৩১৫ মেট্রিক টন, ২৪ আগস্ট দ্বিতীয় চালানে ৬টি ট্রাকে ২১০ মেট্রিক টন এবং ২৭ আগস্ট তৃতীয় চালানে ১২টি ট্রাকে ৪২০ মেট্রিক টন চাল বেনাপোল বন্দরে এসে পৌঁছেছে।

আমদানিকারক প্রতিষ্ঠান গনি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আব্দুস সামাদ বলেন, তিনটি চালানে মোট ২৭টি ট্রাকের মাধ্যমে ৯৪৫ মেট্রিক টন চাল আমদানি করা হয়েছে। ইতোমধ্যে সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স ভূঁইয়া এন্টারপ্রাইজ কাস্টমস কার্যক্রম সম্পন্ন করছে। আরও কয়েকটি ট্রাক বন্দরে প্রবেশের অপেক্ষায় রয়েছে।

আমদানিকারকরা বলছেন, সরকারের এ উদ্যোগ বাজারে চালের দাম স্থিতিশীল রাখতে সহায়তা করবে। বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন জানান, আমদানিকৃত চাল দ্রুত ছাড়করণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ১৫ এপ্রিল বেনাপোল স্থলবন্দর দিয়ে সর্বশেষ চাল আমদানি হয়েছিল। এরপর এই প্রথমবার আবার চাল আমদানি শুরু হলো।

অপহৃত হতে যাচ্ছিলেন এমবাপ্পে, তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
দুদককে বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে: আস…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে শিক্ষকদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করল ঢাকা সেন্ট্রাল…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুই দিনের মধ্যে শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চাইল মাউশি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর পে স্কেল, দুই বছরে ৩ ধাপে বাস্তবায়ন, মিশ্র প্রতিক…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬