সড়কে অটোরিকশা চলবে কিনা জানালেন উপদেষ্টা

২৫ আগস্ট ২০২৫, ০৩:০১ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০৭:২৯ AM
ব্যাটারিচালিত রিকশা

ব্যাটারিচালিত রিকশা © সংগৃহীত

অটোরিকশা ঝুঁকিপূর্ণ এবং এগুলো যানজটের কারণ। এগুলো উঠিয়ে দেওয়া উচিৎ বলে মনে করেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তবে তিনি এও বলেছেন, এগুলো কিন্তু আমাদের লোকের কর্মসংস্থানের উৎস।

আজ সোমবার(২৫ আগস্ট) সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে ঢাকায় মহাসড়কের সার্বিক পরিস্থিতি ও অবস্থান বিষয়ে একটি আলোচনা সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

উপদেষ্টা বলেন, আমরা তো মানুষকে বিকল্প কর্মসংস্থান দিতে পারছি না।  প্রত্যেকটা অটো রিকশার পেছনে একটা পরিবার আছে। সেই পরিবারের জীবন ধারণ কিন্তু এটাতে হয়। 

তিনি আরও বলেন, আজকে যদি আমি এখান থেকে বলি কালকে থেকে কোনো অটোরিকশা চলাতে দেওয়া হবে না, যদি ব্যবস্থা নিতে শুরু করে আমাদের পুলিশ থেকে, তাহলে কতজন চালক রাস্তায় নেমে আসবে। এরপরে রাস্তায় কি আদৌ কেউ চলাচল করতে পারবে?  

উপদেষ্টা আরও বলেন, আমরা ঐ রাস্তাতেই যেতে চেষ্টা করছি যাতে সড়কে যানজট কমে... এজন্য আমরা চেষ্টা করছি। কিন্তু যেটা বললাম, কিছু বাস্তবতা আছে যেগুলো আমাদের মেনে নিতে হবে। 

প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে প্রাণ গেল ৫ বছরের শিশু রেদওয়ানের
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সেন্ট্রাল মেডিকেল কলেজে অধ্যাপকসহ ৯ পদে নিয়োগ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
স্থগিত শাকসু নির্বাচনের দাবিতে উপাচার্য ভবনের সামনে মানববন্…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
‘এআই’ গবেষক ইরফানের মৃত্যু নিয়ে নতুন মোড়, আত্মহত্যার দাবি ম…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জনবল নিয়োগ দেবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9