লুট হওয়া কোন অস্ত্র উদ্ধারে কত টাকা পুরস্কার, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

২৫ আগস্ট ২০২৫, ০২:৪৩ PM , আপডেট: ২৫ আগস্ট ২০২৫, ০৯:৪০ PM
মো. জাহাঙ্গীর আলম চৌধুরী

মো. জাহাঙ্গীর আলম চৌধুরী © সংগৃহীত

গত বছরের ৫ আগস্ট বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা করেছে সরকার।  এতে সর্বনিম্ন ৫০০ থেকে সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে। সোমবার (২৫ আগস্ট) সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে এ পুরস্কার ঘোষণা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর হারানো অস্ত্রগুলো উদ্ধার করতে আমরা একটি বিশেষ উদ্যোগ নিয়েছি। আগেই পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে। এখন কোন অস্ত্রের ক্ষেত্রে কত টাকা পুরস্কার দেওয়া হবে সেটি ঘোষণা করা হচ্ছে। 

তিনি বলেন, লুট হওয়া পিস্তলের জন্য ৫০ হাজার, শটগান ৫০ হাজার, চায়না রাইফেল ১ লাখ, এসএমজি ১ লাখ ৫০ হাজার, এলএমজি ৫ লাখ, প্রতি রাউন্ড গুলির জন্য ৫০০ টাকা পুরস্কার দেয়া হবে। কেউ লুট হওয়া অস্ত্রের তথ্য দিলে তার পরিচয় গোপন রাখা হবে। নির্বাচনের আগে যতটা সম্ভব লুট হওয়া অস্ত্র উদ্ধারের চেষ্টা করব।

তিনি আরও বলেন, এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের লক্ষ্য বিভিন্ন বাহিনীতে জনবল নিয়োগ করা। নির্বাচনের আগে প্রয়োজনীয় জনবল নিয়োগ করা হবে।

৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬