নিয়োগ যোগ্যতা ছাড়াই হলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক

১৯ আগস্ট ২০২৫, ১২:১৫ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ০৯:৩১ PM
অভিযুক্ত নজরুল ইসলাম ও নজরুল বিশ্ববিদ্যালয়ের লোগো

অভিযুক্ত নজরুল ইসলাম ও নজরুল বিশ্ববিদ্যালয়ের লোগো © টিডিসি সম্পাদিত

আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে নিয়োগ বিজ্ঞপ্তির অভিজ্ঞতার শর্ত পূরণ না করেই জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে উপ-পরিচালক পদে নিয়োগের অভিযোগ উঠেছে মো. নজরুল ইসলামের বিরুদ্ধে। তিনি বর্তমানে বিশ্ববিদ্যালয়ের অর্থ দপ্তরের অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) হিসেবে কর্মরত রয়েছেন। 

অনুসন্ধানে জানা গেছে, নিয়োগ বিজ্ঞপ্তিতে উপপরিচালক পদে নিয়োগের জন্য কর্মকর্তা হিসেবে মোট ১০ বছরের, যার মধ্যে সহকারী পরিচালক হিসেবে ৪ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়। কিন্তু মো. নজরুল ইসলাম পল্লী বিদ্যুৎ সমিতির বিভিন্ন শাখায় ৭ বছর ৬ মাস এজিএম হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া তিনি ২ বছর ১১ মাস হিসাবরক্ষক পদে (তৃতীয় শ্রেণীর চাকরি) কর্মরত ছিলেন, যেটি কর্মকর্তা সমমান নয়। বিজ্ঞপ্তিতে চাওয়া অভিজ্ঞতার শর্ত অনুযায়ী উপপরিচালক পদে তার ২ বছর ৬ মাস অভিজ্ঞতার ঘাটতি ছিল। আবার এজিএম পদটিও সেকশন অফিসার/ হিসাবরক্ষণ কর্মকর্তা/ এফজি সমমান যা সহকারী পরিচালক হিসেবে তার অভিজ্ঞতার শর্ত পূরণ করেনা।অভিযোগ আছে সেই সময়ের প্রভাবশালী সিন্ডিকেট সদস্যকে মোটা অংকের উৎকোচের বিনিময়ে ম্যানেজ করে অভিজ্ঞতার ঘাটতি থাকা সত্ত্বেও তিনি এই উচ্চতর পদে নিয়োগ লাভ করেন।

এ বিষয়ে মো. নজরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার অভিজ্ঞতায় কোনো ধরণের ঘাটতি নেই। বিজ্ঞপ্তিতে চাওয়া শর্ত পূরণ করেই নিয়োগ পেয়েছি।'

মো. নজরুল ইসলাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও বাঁধা প্রদানের এক মামলায় ১২ নম্বর আসামী। সেই মামলায় উল্লেখ করা হয়েছে তিনি বঙ্গবন্ধু পরিষদের সদস্য এবং নিষিদ্ধ ছাত্রলীগের অর্থদাতা। তার বিরুদ্ধে উপাচার্যদের জিম্মি করে নিয়োগ বাণিজ্য, টেন্ডার বাণিজ্য,প্রশাসনে দলীয়করণ সহ অসংখ্য অনিয়মের অভিযোগ রয়েছে। সম্প্রতি নজরুল ইসলামের বিরুদ্ধে থাকা অনিয়মের অভিযোগ তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন(দুদক)।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) ড. মো. মিজানুর রহমান বলেন, ‘এসব বিষয়ে প্রশাসনিক অনিয়ম ও দুর্নীতি সংক্রান্ত তদন্ত কমিটি কাজ করছে। কমিটির রিপোর্ট পেলে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ’

অপহৃত হতে যাচ্ছিলেন এমবাপ্পে, তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
দুদককে বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে: আস…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে শিক্ষকদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করল ঢাকা সেন্ট্রাল…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুই দিনের মধ্যে শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চাইল মাউশি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর পে স্কেল, দুই বছরে ৩ ধাপে বাস্তবায়ন, মিশ্র প্রতিক…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬