মিল থেকে ২৫ টন সরকারি চাল উদ্ধার, আটক ১

২২ আগস্ট ২০২৫, ১১:১২ AM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ০৯:২০ AM
মিল থেকে ২৫ টন সরকারি চাল উদ্ধার

মিল থেকে ২৫ টন সরকারি চাল উদ্ধার © টিডিসি

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কলেজ রোডের একটি মিল থেকে ২৫ টন সরকারি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত ট্রাক ও ট্রলি থেকে এসব চাল আনলোড করে উপজেলা পরিষদের গোডাউনে সংরক্ষণ করা হয়। এ সময় জব্দ করা ট্রাক, ট্রলি ও অটোরিকশা থানায় নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছে পুলিশ। এদিকে চাল উদ্ধারের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে প্রশাসন। 

উপজেলা প্রশাসন জানায়, গোপনসূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাত আটটার দিকে কলেজ রোডের মেসার্স সামিয়া অটো রাইস মিল ও মেসার্স ফাহিম অটো রাইস মিলের গোডাউনে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন। এ সময় গোডাউনের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে বিপুল পরিমাণ সরকারি চালের সন্ধান পায়। সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির চালের বস্তা বদল নতুন মোড়কে বাজারজাতের জন্য প্রস্তুত করা হচ্ছিলো। তবে মিলের থাকা লোকজন সটকে পড়ে। পরে পুলিশের সহায়তায় উদ্ধার করা চাল নিয়ে রাখা হয় উপজেলা পরিষদে।  

উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন জানান, গোপনসূত্রে খবর আসে, কলেজ রোডের মেসার্স সামিয়া অটো রাইস মিলে বিপুল পরিমাণ সরকারি চাল রয়েছে। রাত আটটার দিকে অভিযানে গিয়ে মিলের সামনে একটি ট্রলি ও একটি ট্রাকে সরকারি চাল পাওয়া যায়। আটক করা হয় এক ট্রলি চালককে। ট্রলি চালকের দেয়া তথ্যে মিলের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে বিপুল পরিমাণ চাল জব্দ করা হয়। 

এবার নেতৃত্ব দেবে পবিপ্রবি ও নোবিপ্রবি, ২০ বিশ্ববিদ্যালয়ের …
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
সর্বাধুনিক আল্ট্রাসনোগ্রাফি সেবা নিশ্চিতে প্রশিক্ষণ ও একাডে…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
সরকারি টাকা নষ্ট হবে, তাই প্রধানমন্ত্রী মোটা ও সাদা কাপড় পর…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় উদ্ভাবনী মেলায় প্রদর্শিত হবে বাকৃবির ৩৬ উদ্ভাবনী গবেষ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে ট্রাক -সিএনজি সংঘর্ষে নিহত ২ আহত ২
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9