জীবন বাঁচাতে সিএনজি থেকে লাফিয়ে সড়কে চালক, পিষে দিল ট্রাক

১৯ আগস্ট ২০২৫, ০৮:১৭ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ০৩:৪৮ PM
ট্রাক চাপায় নিহত

ট্রাক চাপায় নিহত © টিডিসি

চাঁদপুরে ট্রাকের চাপায় সিএনজি চালক নিহত হয়েছেন। সোমবার (১৮ আগস্ট) রাত ৯টার দিকে শহরের ২নং আশিকাটি ইউনিয়নের কালি ভাংতী এলাকায় দাস বাড়ির সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত সিএনজি চালকের নাম বাপ্পি খান (৩২)। তিনি কান্তার খাঁ বাড়ি, ৫নং ওয়ার্ড আশিকাটি ইউনিয়নের বাসিন্দা এবং রুহুল আমিন খানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাপ্পি রাতে সিএনজি চালিয়ে যাচ্ছিলেন। অন্ধকারে রাস্তার ওপর থাকা ইটের কারণে সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। এ সময় জীবন বাঁচাতে গাড়ি থেকে লাফ দিলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের নিচে চাপা পড়ে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দিলে সদর মডেল থানা পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। তবে ট্রাকচালক পালিয়ে গেছে। ট্রাকটি থানায় জব্দ করে রাখা হয়েছে।

এ বিষয়ে সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বাহার মিয়া বলেন, মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিশ্বমানের উচ্চশিক্ষা নিশ্চিত করতে অ্যাক্রেডিটেশন অর্জনের প…
  • ১৭ নভেম্বর ২০২৬
দেশসেরা ড্যাফোডিল, বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ে ঢাবি-গা…
  • ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগকে ‘টুঙ্গীপাড়া লিমিটেড’ করে দেওয়া হবে 
  • ১৭ নভেম্বর ২০২৬
কিউএস টেকসই র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাজশাহী বি…
  • ১৭ নভেম্বর ২০২৬
জবিতে আওয়ামী সংশ্লিষ্টতায় আটক ৫ কর্মকর্তাকে পরিবারের নিকট…
  • ১৭ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ট্রুথ-পিস-লাভ অ্যান্ড প্লেন্টি— জর্জ অরওয়েলের…
  • ১৭ নভেম্বর ২০২৬