ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে প্রাণ গেল চালকের, আহত হেলপার

২৪ জুলাই ২০২৫, ১২:২১ PM , আপডেট: ২৫ জুলাই ২০২৫, ১০:২৩ AM
নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে থাকা ট্রাক

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে থাকা ট্রাক © টিডিসি

গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গভীর খাদে পড়ে জামাল মোল্লা (৩২) নামের এক চালক প্রাণ হারিয়েছেন । এতে হেলপার আনিস আহত হন। বৃহস্পতিবার (২৪ জুলাই) ভোররাতে ঢাকা-খুলনা মহাসড়কের ফুকরা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জামাল মোল্লা বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার কুলিয়া গ্রামের মৃত শাহাদত হোসেনের ছেলে। দুর্ঘটনায় আহত ট্রাকের হেলপার আনিস গোপালগঞ্জ সদর উপজেলার ডুমরাসুর গ্রামের বাসিন্দা।

ভাটিয়াপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রোমান মোল্লা জানান, ট্রাকটি মাছ বহনের খালি বক্স নিয়ে সিলেট থেকে মোল্লাহাটে যাচ্ছিল। ফুকরা বাজার এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, ফলে ট্রাকটি রাস্তার পাশের গভীর খাদে পড়ে যায়। এতে চালক জামাল মোল্লা ঘটনাস্থলেই মারা যান এবং হেলপার আনিস আহত হন। খবর পেয়ে কাশিয়ানী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত হেলপারকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এসআই রোমান আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহত চালকের মরদেহ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

যে ছয় কারণে নিম্ন মধ্যবিত্ত থেকে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কো…
  • ০৭ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ৮৫ পদে চাকরি, আবেদন আগামীকালের…
  • ০৭ অক্টোবর ২০২৬
৮৯ শতাংশ পাথর কাটা শ্রমিক শ্বাসতন্ত্রের জটিলতায় ভুগছেন, চাল…
  • ০৭ অক্টোবর ২০২৬
রোনালদোর বিস্ফোরক বিবৃতি নাকি মেসির অবসর, গুগল সার্চে কে এগ…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাঁদপুরে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা, কার্যকর আজ রাত থেকে
  • ০৭ অক্টোবর ২০২৬
ডোনাল্ড ট্রাম্পের উচ্চতা কত ফুট, ওজন ও বয়স কত?
  • ০৭ অক্টোবর ২০২৬