নিয়ন্ত্রণ হারিয়ে বাজারে ঢুকে গেল ট্রাক, নিহত ২

২৩ মে ২০২৫, ০১:১০ PM , আপডেট: ২৪ মে ২০২৫, ০১:০৯ PM
নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বাজারে ঢুকে পড়া ট্রাক

নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বাজারে ঢুকে পড়া ট্রাক © সংগৃহীত

কিশোরগঞ্জের ভৈরবে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বাজারে ঢুকে পড়ে গাছবোঝাই একটি ট্রাক। এতে ট্রাকের চাপায় বাজার করতে আসা দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১০ জন। এ ছাড়া দুটি অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায়।

আজ শুক্রবার সকাল আটটার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের আকবরনগর বাসস্ট্যান্ড বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের ঝগড়ারচর মুন্সিবাড়ির আঙ্গুর মিয়া (৪৫) ও একই ইউনিয়নের আকবরনগর গ্রামের আলীর বাড়ির মো. হালিম মিয়া (৬০)।

ভৈরব হাইওয়ে থানার ওসি মো. সাহাবুর রহমান বলেন, ‘৯৯৯ কল পেয়ে দুর্ঘটনাস্থলে যাই। আজ সকালে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ভৈরবগামী একটি গাছবোঝাই ট্রাক আকবর নগর বাসস্ট্যান্ড বাজার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। প্রথমে ট্রাকটি সড়কে থাকা দুটি অটোরিকশাকে চাপা দিয়ে বাজারের ভেতরে ঢুকে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে থেমে যায়।

এ সময় ট্রাকটির চাপায় বাজার করতে আসা দুজন ঘটনাস্থলেই নিহত হন। অটোরিকশার যাত্রী ও পথচারীসহ ১০ জন আহত হন। আহত ব্যক্তিরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ বিষয়ে আইনি বিষয় প্রক্রিয়াধীন। ঘটনার পরপরই ট্রাক রেখে পালিয়ে যান চালক।

‘তোমরা লেখবা, আর আমরা তো তোমাদের পিটাব’, বক্তব্য নিতে ফোন ক…
  • ২৬ আগস্ট ২০২৬
বিশ্ববাজারে দাম কমল তেলের
  • ২৬ আগস্ট ২০২৬
আন্দোলনরত শ্রমিকদের ওপর যুবদল নেতার নেতৃত্বে হামলার অভিযোগ,…
  • ২৬ আগস্ট ২০২৬
সংসদে বিভিন্ন স্থায়ী কমিটির সভাপতির পদ বিরোধী দলের থাকছে না
  • ২৬ আগস্ট ২০২৬
জাবিপ্রবিতে আবু সাঈদ-ওয়াসিম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের চ্যা…
  • ২৬ আগস্ট ২০২৬
রাষ্ট্রপ্রধান, সেনাপ্রধান ও প্রধান বিচারপতি হিসেবে যেমন ছিল…
  • ২৬ আগস্ট ২০২৬