গ্রেটার ইসরায়েল পরিকল্পনার নিন্দা জানাল বাংলাদেশসহ ৩১ দেশ

১৬ আগস্ট ২০২৫, ০২:২৮ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৯:২০ PM
নেতানিয়াহুর গ্রেটার ইসরায়েলের কল্পিত মানচিত্র ও নেতানিয়াহু

নেতানিয়াহুর গ্রেটার ইসরায়েলের কল্পিত মানচিত্র ও নেতানিয়াহু © সংগৃহীত ও সম্পাদিত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গ্রেটার ইসরায়েল পরিকল্পনাকে তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশসহ ৩১টি আরব ও ইসলামী দেশ। শুক্রবার এক যৌথ বিবৃতিতে, আন্তর্জাতিক আইন লঙ্ঘন ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ইসরায়েলের এ ধরনের পরিকল্পনাকে হুমকি বলে অভিহিত করেছে দেশগুলো। খবর আরব নিউজ।

এর আগে মঙ্গলবার নিউজ চ্যানেল আই২৪-কে নেতানিয়াহু বলেছিলেন, তিনি গ্রেটার ইসরায়েলের দৃষ্টিভঙ্গির সঙ্গে দৃঢ়ভাবে সংযুক্ত একটি ঐতিহাসিক ও আধ্যাত্মিক মিশনে আছেন বলেও মন্তব্য করেন তিনি। ‘গ্রেটার ইসরায়েল’ শব্দটি ইসরায়েলি রাজনীতিতে পশ্চিম তীর, গাজা এবং সিরিয়ার গোলান হাইটসসহ ইসরায়েলের ভূখণ্ডের সম্প্রসারণকে বোঝাতে ব্যবহৃত হয়, যার কিছু ব্যাখ্যায় মিসরের সিনাই উপদ্বীপ এবং জর্ডানের কিছু অংশও অন্তর্ভুক্ত রয়েছে।

যৌথ বিবৃতিতে জর্ডান, মিসর, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, বাংলাদেশ, পাকিস্তান, তুরস্ক, ইয়েমেনসহ আরব লীগ, ওআইসি ও জিসিসির মহাসচিবরা একত্রে নেতানিয়াহুর পরিকল্পনার প্রতি তীব্র নিন্দা জানান। তারা সতর্ক করে দিয়ে বলেন, ‘গ্রেটার ইসরায়েল’ পরিকল্পনা আরব জাতীয় নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি।

আরও পড়ুন: পাকিস্তানে বন্যা ও ভূমিধসে নিহত ১৯৪, ত্রাণ দিতে গিয়ে বিধ্বস্ত হেলিকপ্টারও

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, যৌথ বিবৃতিতে তারা আরও জানান- এমন মন্তব্য আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক সম্পর্কের ভিত্তির প্রতি একটি গুরুতর অবজ্ঞা এবং আন্তর্জাতিক আইনের একটি স্পষ্ট ও বিপজ্জনক লঙ্ঘনের প্রতিনিধিত্ব করে।

মুসলিম জোট জোর দিয়ে বলেছে, সদস্য রাষ্ট্রগুলো আন্তর্জাতিক বৈধতা এবং বল প্রয়োগ বা হুমকি নিষিদ্ধ করার বিষয়ে জাতিসংঘের সনদের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকলেও তারা শান্তি রক্ষাকারী সমস্ত নীতি এবং ব্যবস্থা গ্রহণ করবে। বিবৃতিতে উগ্র ডানপন্থি ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ কর্তৃক অধিকৃত পশ্চিম তীরে একটি নতুন বসতি নির্মাণের অনুমোদন এবং একটি ফিলিস্তিনি রাষ্ট্রের প্রত্যাখ্যানেরও নিন্দা জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিনি ভূখণ্ডের কোনও অংশের ওপর ইসরায়েলের সার্বভৌমত্ব নেই এবং সমস্ত ইসরায়েলি বসতি স্থাপনের কার্যকলাপকে আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব ২৩৩৪ লঙ্ঘন বলেও উল্লেখ করা হয় এতে।

অপহৃত হতে যাচ্ছিলেন এমবাপ্পে, তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
দুদককে বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে: আস…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে শিক্ষকদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করল ঢাকা সেন্ট্রাল…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুই দিনের মধ্যে শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চাইল মাউশি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর পে স্কেল, দুই বছরে ৩ ধাপে বাস্তবায়ন, মিশ্র প্রতিক…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬