ভিয়েতনামে পর্যটকবাহী নৌকা ডুবে নিহত ৩৪, নিখোঁজ ৭

১৯ জুলাই ২০২৫, ১১:০১ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ১০:০৮ PM
হালং উপসাগরে ঝড়ের কবলে পড়ে পর্যটকবাহী নৌকাটি ডুবে যায়

হালং উপসাগরে ঝড়ের কবলে পড়ে পর্যটকবাহী নৌকাটি ডুবে যায় © সিএনএন

ভিয়েতনামের হালং উপসাগরে ভয়াবহ এক নৌকাডুবির ঘটনায় কমপক্ষে ৩৪ জনের মৃত্যু হয়েছে। ঝড়ের কবলে পড়ে ডুবে যাওয়া ওই নৌকায় ৪৮ জন পর্যটক ও পাঁচজন ক্রু সদস্য ছিলেন। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন অন্তত সাতজন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম শনিবার (১৯ জুলাই) রাতে এ তথ্য নিশ্চিত করেছে।

স্থানীয় সংবাদমাধ্যম ভিএনএক্সপ্রেস জানিয়েছে, শনিবার দুপুর ২টার দিকে প্রবল বাতাস, ভারী বৃষ্টিপাত ও বজ্রপাতের মধ্যে নৌকাটি উল্টে যায়। হঠাৎ সৃষ্টি হওয়া দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পর্যটকবাহী নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায় হালং উপসাগরের পানিতে। দুর্ঘটনার সময় নৌকাটিতে থাকা যাত্রীদের বেশিরভাগই দেশটির রাজধানী হ্যানয়ের বাসিন্দা। যাত্রীদের মধ্যে প্রায় ২০ জন শিশু ছিল বলেও জানিয়েছে সংবাদমাধ্যমটি।

ভিয়েতনাম নিউজ এজেন্সি স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে, উদ্ধার অভিযান চালিয়ে এখন পর্যন্ত ১২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে উদ্ধার করা হয়েছে ৩৪ জনের মরদেহ, এদের মধ্যে আটজন শিশু রয়েছে। নিখোঁজদের উদ্ধারে উদ্ধারকারী দলগুলো এখনও তৎপরতা চালাচ্ছে।

দেশটির জাতীয় আবহাওয়া দফতর সতর্ক করে জানিয়েছে, একটি গ্রীষ্মমন্ডলীয় ঝড় ‘উইফা’ হালং উপসাগরের দিকেই ধেয়ে আসছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী সপ্তাহে ঝড়টি উত্তরাঞ্চলীয় উপকূলে আঘাত হানতে পারে। উদ্ধার কার্যক্রমে নেমেছে দেশটির নৌবাহিনী ও উদ্ধারকারী বাহিনীর সদস্যরা। নিখোঁজদের সন্ধানে চলছে সোনার স্ক্যানার ও ডুবুরি অভিযান।

প্রসঙ্গত, প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা হালং উপসাগর ভিয়েতনামের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য। হ্যানয় থেকে প্রায় ২০০ কিলোমিটার (১২৫ মাইল) উত্তর-পূর্বে অবস্থিত এই উপসাগরে প্রতিবছর হাজার হাজার দেশি-বিদেশি পর্যটক নৌকা ভ্রমণে অংশ নেন। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে পর্যটন কার্যক্রম অব্যাহত রাখা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

 

পরিবারতন্ত্রের রাজনীতি বন্ধ করতে আমিরের সেক্রিফাইস স্মরণীয় …
  • ২০ এপ্রিল ২০২৬
একসঙ্গে বিষপান করল যুগল, প্রেমিকার মৃত্যু, হাসপাতালে প্রেমিক
  • ২০ এপ্রিল ২০২৬
সড়ক অবরোধ, ছাত্র-শিক্ষক অনশনসহ কয়েকদিনে যেসব ঘটনা ঘটলো বরিশ…
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপির সদস্য হলেন ইবির বৈছাআ'র আহবায়ক সুইট
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপিতে যে পদ পেলেন জুনায়েদ-রাফে সালমানরা
  • ২০ এপ্রিল ২০২৬
শেকৃবিতে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের কমিটি ঘোষণা
  • ২০ এপ্রিল ২০২৬