কালবৈশাখীতে গাছের ডাল ভেঙে পড়ে র‍্যাব সদস্যের মৃত্যু

১২ মে ২০২৫, ০৬:২৪ AM , আপডেট: ১৫ মে ২০২৫, ১১:৪৫ PM
র‌্যাব সদস্যের মরদেহ

র‌্যাব সদস্যের মরদেহ © টিডিসি

গাইবান্ধা সদর উপজেলায় কালবৈশাখীতে গাছের ডাল ভেঙে পড়ে র‍্যাবের এক সদস্য নিহত হয়েছেন। তার নাম আবু বক্কর সিদ্দিক। তিনি গাইবান্ধা র‍্যাব-১৩ ক্যাম্পে কর্মরত ছিলেন। তার বাড়ি কুষ্টিয়া জেলায়।

রবিবার রাত সাড়ে ১০টার দিকে গাইবান্ধা-সাদুল্লাপুর সড়কের সাহার বাজার এলাকায় এ ঘটনা ঘটে। 

জানা গেছে, আবু বক্কর সিদ্দিক ও তার আরেক সহকর্মী মোটরসাইকেলে করে ক্যাম্পে ফিরছিলেন। হঠাৎ প্রবল বাতাসের সঙ্গে গাছের ডাল ভেঙে তার ওপর পড়ে। এতে তিনি মারাত্মকভাবে আহত হন। তাকে দ্রুত সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। তার সহযাত্রীও আহত হয়েছেন।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজউদ্দিন খন্দকার ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, কালবৈশাখী ঝড়ের কারণে এ দুর্ঘটনা ঘটেছে।  

গাইবান্ধা ও আশেপাশের এলাকায় কয়েক দিন ধরে তীব্র কালবৈশাখী ঝড় ও বজ্রবৃষ্টি হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর ইতিমধ্যে সতর্কতা জারি করেছে।

বিসিবির কাভার্ডভ্যান থেকে চুরি হওয়া টাকা যেভাবে উদ্ধার হলো
  • ১৭ অক্টোবর ২০২৬
শখের বসে ভ্যান চালাতে গিয়ে প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রের
  • ১৬ অক্টোবর ২০২৬
ক্যানসারের সঙ্গে লড়ছেন বেরোবি শিক্ষার্থী বৃষ্টি, চিকিৎসায় প…
  • ১৬ অক্টোবর ২০২৬
রাজবাড়ীতে যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যা
  • ১৬ অক্টোবর ২০২৬
দেশে এনসিপি করতেন সাবেক ছাত্রলীগ নেতা, বিদেশে গিয়ে পদত্যাগ …
  • ১৬ অক্টোবর ২০২৬
নিজ ক্যাম্পাসের সিনিয়রকে বিয়ে করলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় …
  • ১৬ অক্টোবর ২০২৬