নটরডেম কলেজের ভবন থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

১২ মে ২০২৫, ০৯:০৯ AM , আপডেট: ১৩ মে ২০২৫, ০২:০৫ PM
নটরডেম কলেজ

নটরডেম কলেজ © সংগৃহীত

রাজধানীর নটরডেম কলেজের ভবন থেকে পড়ে ধ্রুবব্রত দাস (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১২ মে) বেলা ৩টার দিকে কলেজের ‘ফাদার টিম’ ভবন থেকে নিচে পড়ে যান তিনি। আহত অবস্থায় তাকে উদ্ধার করে  ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে বিকেল ৪টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দ্য ডেইলি ক্যাম্পাসকে  বিষয়টি নিশ্চিত করেছেন মতিঝিল থানার ডিউটি অফিসার ইসরাত জাহান। তিনি বলেন, শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি আমরা অবগত আছি। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। ঘটনা পর্যবেক্ষণে আমাদের একজন অফিসারকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।  

নিহতের সহপাঠীরা জানান, ধ্রুব এইচএসসি পরীক্ষার্থী। এক মাস পরে তাদের পরীক্ষা। আজ তাদের টেস্ট পরীক্ষার প্রবেশপত্র দেওয়ার কথা ছিল। প্রবেশপত্র আনতে কলেজে গিয়েছিলেন তারা। হঠাৎ কলেজের ‘ফাদার টিম’ ভবন থেকে নিচে পড়ে যান ধ্রুব। আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

নিহতের বাবা বানি দ্রুত দাস বলেন, ‘আমি কলেজের গেটের বাইরে দাঁড়িয়ে ছিলাম। ছেলেকে ফোন দিলে সে জানায় তার বের হতে ৫-১০ মিনিট লাগবে। কিছুক্ষণ পর গেট খুলে দিলে অনেক ছেলে দৌড়ে আসছে। এরপর দেখি আমার ছেলেকে তারা রক্তাক্ত অবস্থায় নিয়ে আসছে।’

তবে নিহত শিক্ষার্থীর মায়ের দাবি, তার ছেলেকে কেউ ধাক্কা দিয়ে ফেলে হত্যা করেছে। 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক  পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, মতিঝিল নটরডেম কলেজের ওই শিক্ষার্থীকে সহপাঠী ও স্বজনরা হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি পুলিশ তদন্ত করছে।  

অপহৃত হতে যাচ্ছিলেন এমবাপ্পে, তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
দুদককে বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে: আস…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে শিক্ষকদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করল ঢাকা সেন্ট্রাল…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুই দিনের মধ্যে শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চাইল মাউশি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর পে স্কেল, দুই বছরে ৩ ধাপে বাস্তবায়ন, মিশ্র প্রতিক…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬