ঢাবি শিক্ষার্থী সাম্যের মৃত্যুতে পূর্ণদিবস ক্লাস-পরীক্ষা স্থগিত

১৫ মে ২০২৫, ০৯:২৪ PM , আপডেট: ১৬ মে ২০২৫, ০৮:৩২ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মেধাবী শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যের মৃত্যুতে আজ বৃহস্পতিবার (১৫ মে) প্রতিষ্ঠানটির সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে।

আজ বিশ্ববিদ্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শাহরিয়ার আলম সাম্যের অকাল মৃত্যুতে শিক্ষক, সহপাঠী ও প্রশাসনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। শ্রদ্ধা ও স্মরণে আজ পূর্ণদিবসের সকল একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

এর আগে গতকাল এক সংবাদ সম্মেলনে ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান অর্ধ দিবস ক্লাস-পরীক্ষা স্থগিতের কথা জানালেও হঠাৎই পূর্ণ দিবস বন্ধ থাকার ঘোষণা জানান হয়।

উল্লেখ্য, মঙ্গলবার (১৩ মে) রাতে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চের পাশে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য নিহত হন। সাম্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক।

ইউরোপীয়ান ইউনিয়নে যোগ দিচ্ছে উত্তর আমেরিকার এক দেশ 
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ক্রিকেট বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ২৬ সেপ্টেম্ব…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক এহসান মাহমুদ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ১২
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ফিলিস্তিনের পক্ষে স্লোগান দেওয়া ম্যাকলেমোরের সমর্থনে এড শির…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
আরব সাগরে ভারত-পাকিস্তানের যুদ্ধজাহাজের মধ্যে সংঘর্ষ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9