জাতিসংঘের পরমাণু সংস্থা থেকে বেরিয়ে গেল ইরান

০২ জুলাই ২০২৫, ০৫:৫২ PM , আপডেট: ০৪ জুলাই ২০২৫, ১০:০৩ PM
ইরানের পতাকা

ইরানের পতাকা © সংগৃহীত

জাতিসংঘের পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে সব ধরনের সম্পর্ক ও সহযোগিতা স্থগিতের ঘোষণা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এর ফলে সংস্থাটির সঙ্গে দীর্ঘদিনের সহযোগিতা চুক্তি থেকেও আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়াল তেহরান। বুধবার (২ জুলাই) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম মেহের নিউজ এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পরমাণু সংস্থাটির সঙ্গে তার সরকারের সম্পর্ক স্থগিত করার জন্য আইন অনুমোদন করেছেন। এর আগে গত সপ্তাহে আইএইএ’র সঙ্গে সহযোগিতা স্থগিত করার জন্য আইন পাস হয় ইরানের পার্লামেন্টে।

দেশটির অভিযোগ, শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিতে ইসরায়েলের হামলার পর কোনো নিন্দা বা প্রতিবাদ জানায়নি আইএইএ।

প্রসঙ্গত, গত ১৩ জুন ইসরাইল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলোতে বিমান হামলা শুরু করলে পাল্টা হামলা চালায় তেহরান। দুই দেশের মধ্যে এই সংঘর্ষ চলে ১২ দিন। এরমধ্যে যুক্তরাষ্ট্রও ইরানের বিরুদ্ধে এই সংঘর্ষ জড়িয়ে পরে। তিনটি ইরানি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায় ওয়াশিংটন। পরে ২৪ জুন মার্কিন-পৃষ্ঠপোষকতায় যুদ্ধবিরতির কার্যকর হয়।

আমজনতার তারেক রহমানের সমালোচকদের অধিকাংশই গুপ্ত ছিল
  • ২৬ অক্টোবর ২০২৬
আমরণ অনশনে নার্সিং কলেজের ৩ শিক্ষার্থী
  • ২৬ অক্টোবর ২০২৬
আমার দেশ পত্রিকার প্রেসের সামনে ককটেল বিস্ফোরণে আহত ২
  • ২৬ অক্টোবর ২০২৬
দুর্গন্ধের উৎস খুঁজতে পাওয়া গেল প্রতিষ্ঠিত ৪ সন্তানের মায়ের…
  • ২৬ অক্টোবর ২০২৬
টঙ্গীতে শিশু নিপীড়ন মামলা, সিসিটিভি ফুটেজসহ তথ্যপ্রমাণ সংগ্…
  • ২৫ অক্টোবর ২০২৬
স্ত্রী-সন্তানদের নিরাপত্তার শঙ্কায় গাজীপুর ছেড়েছেন রুমি
  • ২৫ অক্টোবর ২০২৬