ইরানের ৬ বিমানবন্দরে ইসরায়েলের হামলা, ১৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি

২৩ জুন ২০২৫, ০২:২৩ PM , আপডেট: ২৩ জুন ২০২৫, ১১:৩৭ PM
ইসরায়েলি যুদ্ধবিমান

ইসরায়েলি যুদ্ধবিমান © সংগৃহীত

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ইরানের ছয়টি বিমানবন্দরে হামলা চালিয়ে ১৫টি বিমান ধ্বংস করেছে। পাশাপাশি রানওয়ে ও ভূগর্ভস্থ বাংকারও ক্ষতিগ্রস্ত হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস আইডিএফ বলেছে, পশ্চিম, পূর্ব ও মধ্য ইরানে অবস্থিত এসব বিমানবন্দরে তারা ড্রোন হামলা চালায়।

তাদের দাবি অনুযায়ী, ধ্বংস হওয়া বিমানগুলোর মধ্যে রয়েছে এফ-১৫ এবং এফ-৫ যুদ্ধবিমান, একটি রিফুয়েলিং প্লেন এবং একটি এএইচ-১ কোবরা অ্যাটাক হেলিকপ্টার।

তবে এ হামলা কখন সংঘটিত হয়েছে, সে বিষয়ে এখনো স্পষ্ট কিছু জানা যায়নি।

ইরান এ হামলার সত্যতা এখনো নিশ্চিত করেনি।

গত ১৩ জুন ইসরায়েল ইরানের একাধিক পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এর প্রতিক্রিয়ায় ইরানও পালটা হামলা চালায় ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে। এ যুদ্ধ পরিস্থিতি এখনো চলমান এবং এতে দুই পক্ষেই বহু হতাহত হয়েছে।
সূত্র: বিবিসি

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬