যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত ইসরায়েল ছাড়ার নির্দেশ

২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪১ AM
নাগরিকদের দ্রুত ইসরাইল ছাড়তে যুক্তরাষ্ট্রের নির্দেশ

নাগরিকদের দ্রুত ইসরাইল ছাড়তে যুক্তরাষ্ট্রের নির্দেশ © সংগৃহীত

ইরানে সম্ভাব্য হামলার আশঙ্কার মধ্যে নিজ নাগরিকদের দ্রুত ইসরায়েল ত্যাগের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে আপাতত ইসরায়েলে ভ্রমণ না করার পরামর্শও দেওয়া হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় নাগরিকদের বলেছে, ‘যতক্ষণ বাণিজ্যিক বিমান চলাচল স্বাভাবিক আছে, সেই সময়ের মধ্যেই ইসরায়েল ছাড়ার পরিকল্পনা করুন।’

গতকাল সুইজারল্যান্ডের জেনেভায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। তবে আলোচনায় কোনো স্পষ্ট সমাধানে পৌঁছাতে পারেনি দুই পক্ষ। আগামী সপ্তাহে আবারও ওয়াশিংটন ও তেহরানের প্রতিনিধিদের মধ্যে আলোচনা হতে পারে বলে জানা গেছে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে দুটি রণতরীসহ এক ডজন যুদ্ধজাহাজ এবং কয়েক ডজন যুদ্ধবিমান মোতায়েন করেছেন। আশঙ্কা করা হচ্ছে, ইরানের সঙ্গে আলোচনা ব্যর্থ হলে তিনি হামলার নির্দেশ দিতে পারেন।

এর আগে ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হুকাবি দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীদের অবহিত করেন, যারা ইসরায়েল ছাড়তে চান তারা যেন অবিলম্বে চলে যান। দূতাবাসের কর্মীদের কাছে পাঠানো এক বার্তায় তিনি বলেন, যে দেশের বিমানের টিকিট পাওয়া যায় সেখানকার টিকিট কেটে আগে ইসরায়েল ত্যাগ করতে হবে। এরপর সেখান থেকে যুক্তরাষ্ট্রে যাওয়ার ব্যবস্থা করতে বলা হয়েছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্র ইরানকে তাদের পারমাণবিক কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করার শর্ত দিয়েছে। এমনকি দেশটির প্রধান তিনটি পারমাণবিক কেন্দ্র ভেঙে ফেলতেও বলেছে। যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের সঙ্গে নতুন কোনো চুক্তি হলে তার মেয়াদ অনির্দিষ্টকাল হতে হবে। তবে ইরান নির্দিষ্ট সময়ের জন্য পারমাণবিক কার্যক্রম স্থগিত রাখার প্রস্তাবের ওপর জোর দিচ্ছে। [সূত্র: দ্য গার্ডিয়ান]

বড় চমক দেখাল ভারতের ‘ককরোচ জনতা পার্টি’, দুইদিনে ফলোয়ার ছাড়…
  • ২১ মে ২০২৬
পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব পিডিবির, ভোক…
  • ২১ মে ২০২৬
দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলো রামিসা
  • ২১ মে ২০২৬
নির্মাণ শ্রমিক কর্তৃক নারী শিক্ষার্থী হেনস্তা, নোবিপ্রবিতে …
  • ২১ মে ২০২৬
পশুর হাটের ইজারা নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষে বন্ধ ইজারা কার…
  • ২১ মে ২০২৬
আফ্রিকায় ছড়িয়ে পড়া ইবোলা ভাইরাসের বৈশ্বিক ঝুঁকি কতখানি?
  • ২১ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081