গ্রিসে পাঠানোর কথা বলে ইরানে জিম্মি করে নির্যাতন, মুক্তিপণ আদায়ের অভিযোগ

২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩৯ PM
গ্রিসে পাঠানোর কথা বলে ইরানে জিম্মি করে নির্যাতন, মুক্তিপণ আদায়ের অভিযোগ

গ্রিসে পাঠানোর কথা বলে ইরানে জিম্মি করে নির্যাতন, মুক্তিপণ আদায়ের অভিযোগ © টিডিসি ফটো

গ্রিসে পাঠানোর কথা বলে ইরানে জিম্মি রেখে ৯ যুবককে পাশবিক নির্যাতন ও মোটা অঙ্কের মুক্তিপণ আদায়ের অভিযোগ উঠেছে পাবনার আটঘরিয়া উপজেলার চাঁদভা ইউনিয়নের খিদিরপুর গ্রামের আলমগীর হোসেনের বিরুদ্ধে।

আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) আটঘরিয়ায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ও তাদের পরিবারের সদস্যরা এ অভিযোগ করেন।

ভুক্তভোগীরা জানান, আটঘরিয়া উপজেলার খিদিরপুর গ্রামের শফিকুল ইসলাম মোল্লার ছেলে আলমগীর হোসেন তাদের গ্রিসে নেওয়ার প্রস্তাব দেন। তার কথায় রাজি হয়ে ঈশ্বরদী উপজেলার মিরকামারি গ্রামের মোজাহিদুল ইসলাম ও সাইফুল আলম, জয়নগর গ্রামের খোকন আলী, রংপুরের পীরগঞ্জ উপজেলার গোবনধারপুর গ্রামের খায়রুল ইসলাম, কুষ্টিয়ার মীরপুর উপজেলার খাড়াল্লা গ্রামের জাহিদুল ইসলামসহ মোট ৯ জন তাকে দুই লাখ করে টাকা দেন।

মোজাহিদুল ইসলাম ও সাইফুল আলম জানান, তাদের নৌপথে গ্রিসে পাঠানোর কথা বলা হলেও ইরানে নিয়ে একটি নির্জন স্থানে প্রায় তিন মাস আটকে রাখা হয়। সেখানে তাদের কাছ থেকে জনপ্রতি আরও সাত লাখ টাকা দাবি করা হয়। টাকা না দেওয়ায় তাদের শারীরিক ও মানসিক নির্যাতন করা হয় বলেও দাবি করেন তারা।

খোকন আলী জানান, নির্যাতনের মুখে পরিবারের সদস্যদের কাছে ফোন করে অতিরিক্ত অর্থ পাঠানোর অনুরোধ করেন তারা। পরিবারগুলো ধারদেনা ও সম্পদ বিক্রি করে টাকা জোগাড় করে পাঠালে তারা মুক্তি পান।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা দালাল চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসঙ্গে এ ঘটনায় সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।

এ বিষয়ে অভিযুক্ত দালাল আলমগীর হোসেনের মুঠোফোন ০১৩০২-২*৫*০২ নম্বরে ফোন করা হলে একজন ফোন রিসিভ করে তার ভাই পরিচয় দেন। তিনি জানান, এই নাম্বারটি আলমগীরের নয়। তার সাথে কথা বলতে চাইলে ও আলমগীরের মোবাইল নাম্বার চাইলে তিনি দিতে রাজী হননি।

এ বিষয়ে আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, বৃহস্পতিবার সারাদিন জেলা পুলিশের মিটিংয়ে ছিলাম। তারা অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬