ইসরায়েলে ইরানের সর্বশেষ হামলায় আহত ১৭, তিনজনের অবস্থা গুরুতর

২০ জুন ২০২৫, ০৮:১৭ PM , আপডেট: ২১ জুন ২০২৫, ০৮:১৮ PM
ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশে

ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশে © সংগৃহীত

ইরান থেকে ছোড়া সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ১৭ জন আহত হয়েছে। দেশটির জরুরি সেবাদাতা প্রতিষ্ঠান মাগেন ডেভিড অ্যাডমের (এমডিএ) বরাত দিয়ে আল জাজিরা এ তথ্য জানিয়েছে। আহতের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানায় প্রতিষ্ঠানটি। 

এমডিএর বিবৃতির বরাত দিয়ে অবশ্য এএফপি প্রাথমিকভাবে জানিয়েছিল, দুজন আহত হয়েছে। তাদের দুজনকে চিকিৎসা দেওয়া হয়েছে। ১৬ বছর বয়সী তরুণকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হচ্ছে। তার শরীরের ওপরের অংশে আঘাত রয়েছে। আর এক ৫৪ বছর বয়সী ব্যক্তির অবস্থা খুব বেশি গুরুতর নয়। তিনি পায়ের নিচের অংশে আঘাত পেয়েছেন।

আল–জাজিরার খবরে এই দুজনসহ ১৪ বছর বয়সী এক কিশোর গুরুতর আহত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। তবে আহত ব্যক্তিরা কোথায় আহত হয়েছে, অর্থাৎ ইরানের ক্ষেপণাস্ত্র কোথায় আঘাত করেছে, তা প্রকাশ করেনি এমডিএ।

এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, দেশটির বিমানবাহিনী ইরানের পশ্চিম ও মধ্যাঞ্চলে আবারও আক্রমণ চালাচ্ছে। আইডিএফ-এর এক মুখপাত্র জানান, তারা ইরানের সামরিক স্থাপনাগুলোতে নির্ভুলভাবে আঘাত হানছে। তবে কোন কোন স্থাপনায় হামলা হয়েছে বা তাতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে,সে সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

১৩ জুন থেকে ইসরায়েল ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা দ্রুত বাড়ছে। এরই মধ্যে ইসরায়েল ইরানের পারমাণবিক কেন্দ্রসহ বিভিন্ন সামরিক স্থাপনায় বড় ধরনের হামলা চালিয়েছে। এই সাম্প্রতিক হামলার কারণে মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বিস্তৃত হওয়ার শঙ্কা বেড়েছে।

ট্যাগ: ইরান
কর কমিশনারের কার্যালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শুরু ১৫ …
  • ১৫ অক্টোবর ২০২৬
চাকা না থাকলেও ত্বকের যেসব পরিবর্তনে মিলতে পারে স্তন ক্যান্…
  • ১৫ অক্টোবর ২০২৬
এআই ব্যবহার করে কনটেন্ট তৈরি ও ছড়িয়ে দেওয়ার বিষয়ে যা বললেন …
  • ১৫ অক্টোবর ২০২৬
৫ পদে ৩৩ জনবল নিয়োগ দেবে চট্টগ্রামের কর অঞ্চল-৩
  • ১৫ অক্টোবর ২০২৬
তৃতীয় ভাষা শেখাতে শিক্ষার্থীদের মতামত নেবে জাতীয় বিশ্ববিদ্য…
  • ১৫ অক্টোবর ২০২৬
১৯তম বিজেএস প্রিলিমিনারি পরীক্ষা তিন কেন্দ্রে, সময়সূচি প্রক…
  • ১৫ অক্টোবর ২০২৬