বেসামরিক পরমাণু স্থাপনায় হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: সৌদি

২০ জুন ২০২৫, ০৬:৪৯ PM , আপডেট: ২১ জুন ২০২৫, ০১:১১ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

বেসামরিক পারমাণবিক স্থাপনায় সামরিক হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে মন্তব্য করেছে সৌদি আরবের পারমাণবিক ও বিকিরণ নিয়ন্ত্রক কমিশন। বৃহস্পতিবার (২০ জুন) ইরানের একাধিক পরমাণু স্থাপনায় ইসরায়েলের হামলার পর এই মন্তব্য করেছে সৌদি আরব।

কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ আপডেটে বলা হয়েছে, গত শুক্রবার হামলার শুরুর পর থেকে ইরানের একাধিক পারমাণবিক স্থাপনাকে নিশানা করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। এর মধ্যে বৃহস্পতিবার ইরানের খোন্দাব হেভি ওয়াটার রিসার্চ রিঅ্যাক্টরের ওপরও হামলা হয়েছে।

বেসামরিক পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের এমন হামলার পর সৌদি আরবের পারমাণবিক ও বিকিরণ নিয়ন্ত্রক কমিশন বলেছে, বেসামরিক পরমাণু স্থাপনায় সামরিক হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।

আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ) বলেছে, ইসরায়েলের হামলায় ইরানের খোন্দাব হেভি ওয়াটার রিসার্চ রিঅ্যাক্টর স্থাপনার মূল ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে, স্থাপনাটি নির্মাণাধীন হওয়ায় সেখানে কোনও ধরনের পারমাণবিক উপাদান ছিল না। যে কারণে সেখানে বিকিরণের কোনও ঝুঁকি নেই বলে প্রত্যাশা করা হচ্ছে।

এর আগে, ইরানের প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নাতাঞ্জ এবং ভূগর্ভে অবস্থিত ফোরদো প্ল্যান্টেও হামলা চালায় ইসরায়েলি বাহিনী।

গোপন ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ায় সাবেক স্ত্রীর মামলা, …
  • ১৪ নভেম্বর ২০২৬
শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্…
  • ১৪ নভেম্বর ২০২৬
গাজীপুরে ফের শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ধাওয়া-পাল্টাধাওয়া
  • ১৪ নভেম্বর ২০২৬
৭-৯ম গ্রেডে নেকটারে কর্মকর্তা নিয়োগ, আবেদন অনলাইনে
  • ১৪ নভেম্বর ২০২৬
ছোট ক্যাম্পাসে বড় স্বপ্ন, বুটেক্স ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাস…
  • ১৪ নভেম্বর ২০২৬
জামায়াত নেতার মন্তব্যে ক্ষুব্ধ হয়ে লাইভ টকশো ছেড়ে গেলেন রাশ…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950