ফেব্রুয়ারির প্রথম ১৫ দিনে ৮ দিনই ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের

২৪ জানুয়ারি ২০২৬, ১০:০৮ AM
বাংলাদেশ সরকারের সচিবালয়

বাংলাদেশ সরকারের সচিবালয় © ফাইল ছবি

ফেব্রুয়ারি মাসের প্রথম ১৫দিনের ৮দিনই ছুটি কাটানোর সুযোগ পেতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। পবিত্র শবে বরাত ও জাতীয় নির্বাচন উপলক্ষে দু’দফায় চারদিন করে এ সুযোগ পেতে যাচ্ছেন তারা। তবে প্রথম দফায় এ সুযোগ পেতে একদিন ছুটি নিতে হবে তাদের।

ইসলামী ফাউন্ডেশনের তথ্যমতে, আগামী ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। সে অনুযায়ী নির্বাহী আদেশে পরদিন ৪ ফেব্রুয়ারি (বুধবার) ছুটি থাকবে। এর সঙ্গে এক দিন অর্থাৎ ৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ছুটি নিলেই মিলবে টানা চার দিনের ছুটি।

৬ ও ৭ ফেব্রুয়ারি যথাক্রমে শুক্র ও শনিবার হওয়ায় এ দুদিন সাপ্তাহিক ছুটি। তাই বৃহস্পতিবার এক দিনের ছুটিতেই মিলতে পারে টানা চার দিন ছুটি।

এদিকে আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ উপলক্ষে টানা চার দিনের ছুটি পাচ্ছেন চাকরিজীবীরা। এরমধ্যে দুদিন সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবার (১৩ ও ১৪ ফেব্রুয়ারি)। আর নির্বাচন ও তার আগের দিন (১১ ও ১২ ফেব্রুয়ারি) সাধারণ ছুটি।

আরও পড়ুন: নির্বাচনের আগেই প্রাথমিকের ১৪৩৮৫ সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল!

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। আর ১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য সাধারণ ছুটি থাকবে।

তিনি বলেন, ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিন সাধারণ ছুটি থাকবে, যা আগেই ঘোষণা করা হয়। কেবিনেট বৈঠকে ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ও ১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলে শ্রমিক ও কর্মচারীদের ছুটি অনুমোদন করা হয়েছে। এর ফলে পোশাক খাতসহ বিভিন্ন কারখানার শ্রমিক ও কর্মচারীরা টানা তিন দিনের সাধারণ ছুটি উপভোগ করতে পারবেন।

অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬