জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে টানা চার দিনের ছুটি!

২২ জানুয়ারি ২০২৬, ০৪:০৪ PM , আপডেট: ২২ জানুয়ারি ২০২৬, ০৪:২৬ PM
সরকার

সরকার © লোগো

আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ উপলক্ষে টানা চার দিনের ছুটি পাচ্ছেন চাকরিজীবীরা। এরমধ্যে দুদিন সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবার (১৩ ও ১৪ ফেব্রুয়ারি)। আর নির্বাচন ও তার আগের দিন (১১ ও ১২ ফেব্রুয়ারি) সাধারণ ছুটি।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। আর ১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য সাধারণ ছুটি থাকবে।

আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এক বিফ্রিংয়ে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিন সাধারণ ছুটি থাকবে। যা আগেই ঘোষণা করা হয়। আজকে কেবিনেট বৈঠকে ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ও ১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলে শ্রমিক ও কর্মচারীদের ছুটি অনুমোদন করা হয়েছে। এর ফলে পোশাক খাতসহ বিভিন্ন কারখানার শ্রমিক ও কর্মচারীরা টানা তিন দিনের সাধারণ ছুটি উপভোগ করতে পারবেন।

জানা গেছে, আগামী ১২ ফেব্রুয়ারি দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং একই সঙ্গে গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভোটাররা যাতে নিজ নিজ নির্বাচনী এলাকায় গিয়ে ভোট প্রদান করতে পারেন, সেজন্যই সরকার ছুটির এই পরিধি বাড়িয়েছে।

বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬
অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৪ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৪ অক্টোবর ২০২৬
ফেলোশিপে পড়াশোনার সুযোগ সুইজারল্যান্ডে, করুন আবেদন
  • ০৪ অক্টোবর ২০২৬
মাদকবিরোধী অভিযানের সময় নদীতে ঝাঁপ, বিশ্ববিদ্যালয় ছাত্রের ল…
  • ০৪ অক্টোবর ২০২৬
শিক্ষকের পাশে দাঁড়ানো: ভবিষ্যৎ নির্মাণের দায়
  • ০৪ অক্টোবর ২০২৬