কাউকে না পেয়ে ভূমি অফিসেই অবস্থান নিলেন প্রতিমন্ত্রী

০৪ মার্চ ২০২৬, ১১:১১ AM , আপডেট: ০৪ মার্চ ২০২৬, ১১:২৫ AM
নারায়ণগঞ্জে পরিদর্শনে যান ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল

নারায়ণগঞ্জে পরিদর্শনে যান ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল © সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কাউকে না জানিয়ে ভূমি অফিস পরিদর্শনে গিয়েছেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। পরিদর্শনে গিয়ে তিনি দেখতে পান যথাসময়ে সকাল ৯টাতেও অফিস তালাবদ্ধ। 

বুধবার (৪ মার্চ) সকাল ৮টা ৫৫ মিনিটে তিনি ওই কার্যালয়ে যান। তবে কাউকে না পেয়ে বর্তমানে তিনি উক্ত ভূমি অফিসে অবস্থান করছেন।

সরেজমিনে দেখা গেছে, সরকারি নির্ধারিত সময়ের পাঁচ মিনিট পূর্বে নারায়নগঞ্জ সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ডে অবস্থিত ভূমি কার্যালয়ে প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল উপস্থিত হন। উপস্থিত হয়ে তিনি দেখতে পান কার্যালয়ে কর্মরত কোনো কর্মকর্তা কর্মচারী পৌঁছাননি এবং অফিসও তালাবদ্ধ রয়েছে।

এরপর প্রায় ৩০ মিনিট অপেক্ষার পর কেউ একজন এসে কার্যালয়ের তালা খুলে দিলে তিনি ভেতরে প্রবেশ করেন। তবে কর্মকর্তারা এখনো উপস্থিত হননি। বর্তমানে তিনি উক্ত ভূমি অফিসে অবস্থান করছেন।

‘সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হলে চরম মূল্য দিতে হবে’
  • ২২ নভেম্বর ২০২৬
নারায়নগঞ্জে চলন্ত বাসে আগুন
  • ২২ নভেম্বর ২০২৬
তরুণ কর্মী মিললেও দক্ষ কর্মী পাচ্ছে না শিল্পপ্রতিষ্ঠানগুলো
  • ২২ নভেম্বর ২০২৬
বিশ্বে সবচেয়ে কম দামে স্বর্ণ মেলে যে ১০ দেশে, ভরিপ্রতি দাম …
  • ২২ নভেম্বর ২০২৬
৪৮ বছরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের গৌরবোজ্জ্বল যাত্রা
  • ২২ নভেম্বর ২০২৬
জুলাইয়ে শত শত পুলিশকে মারা হয়েছে, গোপালগঞ্জে শুধু থানা পুড়ি…
  • ২২ নভেম্বর ২০২৬