দেশের এক ইঞ্চি জমির সম্মান আমরা কারও কাছে বন্ধক রাখব না: জামায়াত আমির

২৪ জানুয়ারি ২০২৬, ০৯:৫৩ AM , আপডেট: ২৪ জানুয়ারি ২০২৬, ১০:০৩ AM
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান © টিডিসি ফটো

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের এক ইঞ্চি জমির সম্মান আমরা কারও কাছে বন্ধক রাখবো না। যেভাবে আবু সাঈদেরা বুক পেতে দিয়েছিলো সেভাবে আমরাও বুক পেত দিতে রাজি আছি। আমরা কথা দিচ্ছি, জীবন যাবে কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করবো না।

শনিবার সকালে জুলাই আন্দোলনের প্রথম শহীদ রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন।

এ সময় জামায়াত আমির, আবু সাঈদের বাবা-মা ও পরিবারের অন্য সদস্যদের সাথে সাক্ষাত করে সমবেদনা জানান। পরে আবু সাঈদের হত্যাকারীদের উপযুক্ত শাস্তি দাবি করে বলেন, আমরা আপনার সন্তানের স্বপ্ন বাস্তবায়নে কাজ করবো।

সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি বলেন, আবু সাঈদেরা জীবন দিয়ে দেশের আমানত আমাদের কাছে রেখে গেছেন। আমরাও জীবন দিয়ে এসব আমানত রক্ষা কবরো।তাদের প্রত্যাশা ছিলো একটি দুর্নীতিমুক্ত,  বৈষম্যমুক্ত স্বাধীন ইনসাফের বাংলাদেশ গড়ার।আমাদের নিজস্ব কোনো স্বপ্ন নেই। তাদের স্বপ্নই আমাদের স্বপ্ন।  তাদের স্বপ্ন পূরনে আমরা কাজ করবো।

জামায়াত আমির বলেন, কঠিন সঙ্কটেও আমরা আপনাদেরেক ছেড়ে যাইনি, পালাইনি, ভবিষ্যতেও পালাবো না। পরিস্থিতি যাই হোক, আপনাদের সাথেই থাকবো।

প্রসঙ্গত, শনিবার সকালে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে সফরের দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু করেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় আয়োজিত নির্বাচনী জনসভায় সকাল ১০ টায় দ্বিতীয় দিনের প্রথম সমাবেশে যোগ দিবেন তিনি। এরপর বগুড়া শহরে দুপুর ১২ টায়  এবং বগুড়ার শেরপুর উপজেলায়  দুপুর  ২.৩০ টায় জনসভায় অংশ নিবেন।

বগুড়ার জনসভা শেষ করে সিরাজগঞ্জ শহরে বিকাল সাড়ে ৩ টায় এবং সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় বিকাল ৪ টায় নির্ধারিত জনসভায় অংশ নেওয়ার কথা নির্বাচনী প্রচারণা সুচীতে উল্লেখ করা হয়েছে।

সিরাজগঞ্জের জনসভা শেষ হলে তিনি পাবনা জেলায় একটি নির্ধারিত সমাবেশে সন্ধ্যা সাড়ে ৬ টায় অংশ নিয়ে প্রথম পর্বের সফরের দ্বিতীয় দিনের নির্বাচনী প্রচরণা শেষ করবেন।

পুতিন-জিনপিংদের আসার খবরে ফের পর্দা দিয়ে বস্তি আড়াল করল ভারত
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জবি শিক্ষকদের গবেষণা: সাশ্রয় হবে ২২% নাইট্রোজেন সারের ব্যবহ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ভেনিসে সেরা পরিচালকের পুরস্কার পেলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পদ্মায় নৌকাডুবি, ১০ জনকে উদ্ধার করে ভারতে নিয়ে গেছে বিএসএফ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিধিবহির্ভূতভাবে বকেয়া বেতন-ভাতা নিলেন ১০১ কর্মকর্তা, ফেরত…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কাতারে বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ, মাসিক ভাতা-আবাসনসহ থাকছ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9