বিধি লঙ্ঘন, হামলা ও নারী কর্মীদের হেনস্থাসহ বিএনপির বিরুদ্ধে নানা অভিযোগ জামায়াতের

২৪ জানুয়ারি ২০২৬, ০৯:৪৩ AM , আপডেট: ২৪ জানুয়ারি ২০২৬, ০৯:৪৪ AM
নানা অভিযোগ জানিয়ে ব্রিফ করছেন জামায়াত নেতারা

নানা অভিযোগ জানিয়ে ব্রিফ করছেন জামায়াত নেতারা © টিডিসি

দেশের বিভিন্ন জায়গায় নির্বাচনী সহিংসতা ও আচরণবিধি লঙ্ঘনের ঘটনার বিষয়ে নানা অভিযোগ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে এসব অভিযোগের বিষয়ে জানাতে সাংবাদিকদেরকে ব্রিফ করেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

এসময় তিনি গত বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার বিকেল পর্যন্ত ঘটে যাওয়া বিভিন্ন বিষয় তিনি ধারাবাহিকভাবে তুলে ধরেন।

ব্রিফিংয়ে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, নরসিংদী-৪ (মনোহরদী)র সহকারী রিটার্নিং অফিসার মোহায়মেন আল জিহানের বিরুদ্ধে বিএনপির প্রার্থী জনাব সরদার সাখাওয়াত হোসেন বকুলের পক্ষে পক্ষপাতমূলক আচরণ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তার বিরুদ্ধে ইতোমধ্যে প্রধান নির্বাচন কমিশনার বরাবর অভিযোগ দায়ের করা হয়েছে।

আরও পড়ুন: বেসরকারি ট্যাক্সের নামে চাঁদাবাজি আর চলবে না: জামায়াত আমির

তিনি বলেন, গাজীপুর-৫ আসনে বিএনপির নেতাকর্মীরা জামায়াতসহ ১০ দলের নেতাকর্মীদের হুমকি-ধামকি দিচ্ছে, ভয়ভীতি দেখাচ্ছে এবং নির্বাচনী কর্মীদেরকে জোর করে বিএনপির প্রচার মিছিলে যেতে বাধ্য করছে। গাজীপুর-৫ আসনে পিভিসি বিলবোর্ড ব্যানার বড় সাইজের করছে, যা আচরণবিধি লঙ্ঘন।

অভিযোগ জানিয়ে জামায়াতের এ নেতা বলেন, বিএনপির নেতাকর্মীরা সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জামায়াতের নারী কর্মীদের নির্বাচনী প্রচারণায় বাধা দিচ্ছে, হামলা করছে এবং যানবাহন ভাঙচুর করছে ও উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে। নারী কর্মীদের মোবাইল ফোনে ভিডিও ধারণ করছে এবং ‘চোর ধরা পড়েছে’ বলে মব তৈরি করছে। হবিগঞ্জ-৩ আসনে দলীয় প্রধান ছাড়া অন্যান্য প্রয়াত রাজনৈতিক নেতৃবৃন্দের ছবি ব্যবহার করছে, যা আচরণবিধি লঙ্ঘন।

এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের আরও বলেন, ঝিনাইদহ-৪ আসনে জামায়াতের ফেস্টুন পুড়িয়ে দেওয়া হয়েছে। ফরিদপুর-১ আসনের বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নে জামায়াতের নারী কর্মীদের ভয়ভীতি দেখানো হচ্ছে। লক্ষ্মীপুর-৩ (ভবানীগঞ্জ) ড. রেজাউল করিমের নির্বাচনী প্রচার সামগ্রী বিতরণ ও ফেস্টুন লাগানোর সময় স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা বাধা প্রদান করেন এবং জামায়াতের কর্মীদের আহত করেন। কুমিল্লা-৯ আসনের মৈশাতুয়া ইউনিয়নের শমসেরপুর গ্রামে গণসংযোগ চলাকালে জামায়াতকর্মী খলিলুর রহমান লিটনকে আহত করা হয়েছে।

 

জবিতে ধীরগতির ইন্টারনেটে ভোগান্তিতে শিক্ষার্থীরা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
হলি ক্রস কলেজের সিলেকশন টেস্টের আগে যেসব কাগজপত্র নিবেন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফিলিপিন্সে ফেরিতে আগুন, পাঁচজন নিহত, নিখোঁজ অন্তত ৮৭ জন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মহাখালীতে আগুন লাগা ভবনে রয়েছে বৈদ্যুতিক সাব-স্টেশন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
দৌলতদিয়া যৌনপল্লীতে ফের দুর্বৃত্তদের হামলায় যৌনকর্মী নিহত
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9