রাবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, জেনে নিন খুঁটিনাটি

২৪ জানুয়ারি ২০২৬, ১০:১০ AM , আপডেট: ২৪ জানুয়ারি ২০২৬, ১০:২৫ AM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষা আজ (২৪ জানুয়ারি) শুরু হতে যাচ্ছে। বরাবরই বাণিজ্য বিভাগ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাস করা শিক্ষার্থীদের পছন্দের তালিকায় থাকে এই বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিট। পাশাপাশি অ-বাণিজ্য (বিজ্ঞান ও মানবিক) বিভাগের শিক্ষার্থীরাও এই ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে পারবেন।

এক নজরে ‘বি’ ইউনিট:

এই ইউনিটে রয়েছে বিজনেস স্টাডিজ অনুষদের ৬টি বিভাগ ও ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ)। বিভাগগুলো হলো হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগ, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ, মার্কেটিং বিভাগ, ফাইন্যান্স বিভাগ, ব্যাংকিং ও ইনসুরেন্স বিভাগ এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ।

আসন সংখ্যা:

এ বছর 'বি' ইউনিটে ৫টি আসন সংখ্যা বাড়ানো হয়েছে। এ বছর ‘বি’ ইউনিটে আসন সংখ্যা ৫৬৪টি; যা গত বছরে ছিল ৫৫৯টি। তন্মেধ্যে বাণিজ্য শাখার জন্য ৩৭৫টি; গত বছরে ছিল ৩৬৭টি; বিজ্ঞান শাখার আসন সংখ্যা ১৫৮টি; যা গতবছর ছিল ১৬৬টি এবং মানবিক শাখার আসন সংখ্যা ৩১টি; যা গতবছর ছিল ২৬টি আসন।

আবেদন কত:

এ বছর আবেদন জমা পড়েছে ৩০ হাজার ৮৮৬টি। তার মধ্যে বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা আবেদন করেছে ১৮ হাজার ৪৫২ জন ও অ-বাণিজ্যদের সংখ্যা ১২ হাজার ৪৩৪ জন।

পরীক্ষা পদ্ধতি:

বহুনির্বাচনী প্রশ্নে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১০০ নম্বরের পরীক্ষায় মোট ৮০টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে, সময় এক ঘণ্টা। প্রতিটি প্রশ্নের মান ১.২৫। প্রতিটি ভুল উত্তরের ০.২০ করে নম্বর কাটা হবে। অর্থাৎ পাঁচটি ভুল উত্তরের জন্য ১ নম্বর কাটা যাবে। পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর ৪০।

মানবণ্টন:

বাণিজ্য ও অ-বাণিজ্য গ্রুপের শিক্ষার্থীদের ভিন্ন ভিন্ন বিষয়সমূহের ওপর ভর্তি পরীক্ষায় প্রশ্ন করা হবে। বাণিজ্য গ্রুপের জন্য থাকবে (ক) বাংলা- ১০, (খ) ইংরেজি- ২৫, (গ) ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা- ২৫, (ঘ) হিসাববিজ্ঞান- ২৫ এবং (ঙ) ফাইন্যান্স, ব্যাংকিং ও বীমা অথবা উৎপাদন ও বিপণন- ১৫।

অ-বাণিজ্য গ্রুপের জন্য থাকবে (ক) বাংলা- ১০, (খ) ইংরেজি- ২৫ (গ) সাধারণ জ্ঞান (সাধারণ গণিত, অর্থনীতি, অ্যাপটিচুড টেস্ট, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি)- ৫০ নম্বর এবং আইসিটি- ১৫।

যেসব শর্তসমূহ মানতে হবে:

ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ)-তে ভর্তির জন্য ইংরেজিতে বাণিজ্য ও অ-বাণিজ্য উভয় গ্রুপের পরীক্ষার্থীদের MCQ পরীক্ষায় মোট ২৫-এর মধ্যে ন্যূনতম ১০ নম্বর পেতে হবে।

কোন বিভাগে কত আসন:

(ক) হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগে আসন রয়েছে ১১০টি। এর মধ্যে বাণিজ্য গ্রুপের জন্য ১০০টি, বিজ্ঞানে ৭টি এবং মানবিকে ৩টি। (খ) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে আসন রয়েছে ১০০টি। এরমধ্যে বাণিজ্য ৫৫টি, বিজ্ঞানে ৪০টি এবং মানবিকে ৫টি। (গ) মার্কেটিং বিভাগে আসন রয়েছে ৯০টি। এর মধ্যে বাণিজ্য ৬০, বিজ্ঞান ২৫ এবং মানবিক ৫টি। (ঘ) ফাইন্যান্স বিভাগে আসন রয়েছে ৯০টি। এর মধ্যে বাণিজ্যে ৬০, বিজ্ঞানে ২৫ এবং মানবিকে ৫টি।

(ঙ) ব্যাংকিং ও ইনস্যুরেন্স আসন রয়েছে ৮০টি। এর মধ্যে বাণিজ্য গ্রুপের ৪৮টি, বিজ্ঞানে ২৮টি এবং মানবিকে ৪টি। (চ) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে আসন রয়েছে ৫০টি। এর মধ্যে বাণিজ্য গ্রুপ ৩০, বিজ্ঞানে ১৫ এবং মানবিকে ৫টি আসন। (ছ) ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউড (আইবিএ) মোট আসন রয়েছে ৪৪টি। এর মধ্যে বাণিজ্য গ্রুপের জন্য ২২টি, বিজ্ঞানে ১৮টি এবং মানবিকে ৪টি আসন।

এ বছর ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে ২০টি, ফাইন্যান্স বিভাগে ১০টি, ব্যাংকিং ও ইনস্যুরেন্স বিভাগে ১০টি এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে ৫টি করে আসন বাড়ানো হয়েছে। অন্যদিকে মার্কেটিং বিভাগে ২০টি আসন কমানো হয়েছে।

পরীক্ষার সময়সূচি:

আজ ২৪ জানুয়ারি ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছরে সিলেকশন থাকবে না। দুই শিফটে পরীক্ষা নেওয়া হবে। প্রথম শিফটের পরীক্ষা সকাল ১১টা থেকে ১২টা এবং দ্বিতীয় শিফটের পরীক্ষা বিকাল ৩টা থেকে ৪টায় অনুষ্ঠিত হবে।

পরীক্ষা কোথায় কোথায় অনুষ্ঠিত হবে: এবারের ভর্তি পরীক্ষা রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশাল বিভাগে অবস্থিত পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

যেভাবে তৈরি হবে মেধাতালিকা:
এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের উপর কোনো মার্কস নেই। মোট ১০০ নম্বরের পরীক্ষায় যারা বেশি মার্কস পাবে তারাই মেধাতালিকায় এগিয়ে থাকবে।

এছাড়া, ভর্তিসংক্রান্ত যেকোনো তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে http://admission.ru.ac.bd জানা যাবে।

 

 

জামানত ছাড়াই ১০ লাখ টাকা ঋণ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক, কারা পা…
  • ১২ নভেম্বর ২০২৬
দুই মিনিট চেষ্টার পর থামলেন হান্নান মাসউদ
  • ১২ নভেম্বর ২০২৬
তরুণ কলাম লেখক ফোরাম চবি শাখার সভাপতি-সম্পাদক আজীবন বহিষ্কা…
  • ১২ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে তুরস্কে আওয়ামী লীগ নেতা, বিএনপি…
  • ১২ নভেম্বর ২০২৬
জাতীয়করণের তালিকায় আরও ২০ শিক্ষাপ্রতিষ্ঠান
  • ১২ নভেম্বর ২০২৬
আওয়ামী লীগ দায় স্বীকার করেছে, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী তাদে…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950