রাবির ‘সি’ ইউনিটের বিজ্ঞান গ্রুপে প্রথম নাফিস ও আফিফ, অ-বিজ্ঞানে আরফান

২৩ জানুয়ারি ২০২৬, ১২:৩৪ PM
মো. নাফিস সাদিক, এস এম আফিফ ইকবাল ও মো. আরফান শেখ

মো. নাফিস সাদিক, এস এম আফিফ ইকবাল ও মো. আরফান শেখ © টিডিসি সম্পাদিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল আজ সকাল সাড়ে ১১টায় (২৩ জানুয়ারি) প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক মো. ছাইফুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানান।

তিনি বলেন, আজ (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় ‘সি’ ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে শিক্ষার্থীরা ফলাফল জানতে পারবেন। 

এ বছর দুই শিফটের তিন গ্রুপে (বিজ্ঞানের দুটি ও অ-বিজ্ঞান) ‘সি’ ইউনিটর পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিজ্ঞানের প্রথম গ্রুপে প্রথম স্থান অর্জন করেছেন। মো. নাফিস সাদিক। তিনি পরীক্ষায় ৯২.৫০ নম্বর পেয়েছেন। তার রোল নাম্বার ৩১১০৩৬৭৬। তিনি চুয়াডাঙ্গা সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন। 

বিজ্ঞানের দ্বিতীয় গ্রুপে প্রথম স্থান অর্জন করেছেন এস এম আফিফ ইকবাল। তিনি পরীক্ষায় ৮৮.৫০ নম্বর পেয়েছেন। তার রোল নাম্বার ৩২৩২৩৪৪৭। তিনি নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছিলেন। 

অবিজ্ঞান গ্রুপে প্রথম স্থান অর্জন করেছেন মো. আরফান শেখ। তিনি পরীক্ষায় ৮৯.৫০ নম্বর পেয়েছেন। তার রোল নম্বর ৩১৭০১৯০৫। তিনি নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছিলেন।

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬