রাবির ‘এ’ ইউনিটের ফল প্রকাশের সম্ভাব্য সময় জানা গেল

২২ জানুয়ারি ২০২৬, ০৯:৪৬ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল আগামীকাল শুক্রবার (২৩ জানুয়ারি) প্রকাশ হতে পারে। বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক বেলাল হোসেন দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানান।

অধ্যাপক বেলাল হোসেন বলেন, ফল প্রকাশের নির্দিষ্ট সময় বলা কঠিন। তবে আগামীকাল (২৩ জানুয়ারি) বিকালে ফল প্রকাশিত হতে পারে বেশি। ফল প্রকাশিত হলে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে পরীক্ষার্থীরা জানতে পারবেন।

এর আগে, গত ১৭ জানুয়ারি রাবির 'এ' ইউনিটের ভর্তি-পরীক্ষা অনুষ্ঠিত হয়। বহুনির্বাচনী প্রশ্নে পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১০০ নম্বরের পরীক্ষায় মোট ৮০টি বহুনির্বাচনি প্রশ্ন ছিল, সময় এক ঘণ্টা। প্রতিটি প্রশ্নের মান ১.২৫। প্রতিটি ভুল উত্তরের ০.২৫ করে নম্বর কাটা হবে। অর্থাৎ চারটি ভুল উত্তরের জন্য ১ নম্বর কাটা যাবে। পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর ৪০।

দুই শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম শিফটের ৫৭ হাজার ৭৫৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৫২ হাজার ৬৫৭ জন উপস্থিত ছিল। শতকরা হিসেবে উপস্থিতির হার ৯১.১৭। দ্বিতীয় শিফটের ৫৭ হাজার ৭৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৫২ হাজার ৭৩ জন উপস্থিত ছিল। শতকরা হিসেবে উপস্থিতির হার ৯০.১৬।

এবারের ভর্তি পরীক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও প্রথমবারের মতো বরিশাল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।

ট্যাগ: রাবি
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬
হাসিনার জন্মদিন পালন করে ফেসবুকে প্রচার, স্কুল থেকে শিক্ষার…
  • ০১ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে এনসিপির স্লোগানের ভিডিওতে লাইক দিয়ে স্…
  • ০১ অক্টোবর ২০২৬
ফেসবুকে ছড়াল এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের তথ্য সংগ্রহের …
  • ০১ অক্টোবর ২০২৬
তুরাগ নদ থেকে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  • ০১ অক্টোবর ২০২৬
শ্রেণিকক্ষে ঢুকে ছাত্রকে শূন্যে তুলে আছাড় দিলেন সহপাঠীর অভি…
  • ০১ অক্টোবর ২০২৬