ইরানের সরকারি স্থাপনা লক্ষ্য করে তীব্র হামলার নির্দেশ ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর

২০ জুন ২০২৫, ০৫:০৬ PM , আপডেট: ২০ জুন ২০২৫, ১১:৫৩ PM
তেহরানে ইসরায়েলের হামলা

তেহরানে ইসরায়েলের হামলা © সংগৃহীত

ইরানের শাসনব্যবস্থাকে অস্থিতিশীল করতে সরকারি স্থাপনা লক্ষ্য হামলা জোরদারের নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। শুক্রবার (২০ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।

ইসরায়েল কাটজ এক বিবৃতিতে বলেছেন, তিনি সেনাবাহিনীকে তেহরানে ইরানের সরকারি স্থাপনাগুলোর ওপর আক্রমণ জোরদার করার নির্দেশ দিয়েছেন। যার লক্ষ্য হচ্ছে দেশটির সরকারকে অস্থিতিশীল করা।

বিবৃতিতে কাটজ বলেন, ‘আমাদের অবশ্যই সরকারি স্থাপনা, ইরানের বিপ্লবী রক্ষীবাহিনীর ওপর আক্রমণ করতে হবে।

আজকের তার এই বক্তব্য ইরানের পরমাণু কর্মসূচির ওপর সীমিত হামলা থেকে দেশটির শাসনব্যবস্থাকে অস্থিতিশীল করার লক্ষ্যে ইসরায়েলের যুদ্ধনীতি ধীরে ধীরে যেভাবে রূপান্তরিত হচ্ছে।

এর আগের দিন কাটজ প্রকাশ্যে বলেছিলেন, ইসরায়েল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করতে চায় তারা।

স্যোশাল মিডিয়ায় জনপ্রিয় বিএনপির সাবেক উপমন্ত্রী মারা গেছেন
  • ১৫ অক্টোবর ২০২৬
‘দুনিয়ার সব ঝামেলা এড়িয়ে চলা মানুষ আমি, অথচ আমিই বিসিএসের গ…
  • ১৫ অক্টোবর ২০২৬
শিক্ষকের থুতনিতে আট সেলাই, মারধরের অভিযোগে আটক সেই সপ্তম শ্…
  • ১৫ অক্টোবর ২০২৬
শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে ১৫ পদে চাকরি, আবেদন শুরু ১৪…
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৪তম বিসিএসের আনসার ক্যাডার নূরে আলম ৪৫তম’র গেজেটে পুলিশ ক্…
  • ১৫ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নিয়োগের ভাইভা শুরু, মানতে হবে যেসব …
  • ১৫ অক্টোবর ২০২৬