এবার ইসরায়েলকে হাইফা খালি করতে বলল ইরান

১৯ জুন ২০২৫, ০২:০৩ AM , আপডেট: ১৯ জুন ২০২৫, ০৫:৪১ PM
ইসরায়েলে ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত ভবন

ইসরায়েলে ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত ভবন © সংগৃহীত

ইসরায়েলের হাইফা শহরের বাসিন্দাদের প্রতি সতর্কতা জারি করেছে ইরান। রাষ্ট্রীয় সম্প্রচারে ইরান জানায়, ওই শহরটি দ্রুত খালি করার জন্য আহ্বান জানানো হয়েছে। বুধবার (১৮ জুন) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে এ তথ্য জানায় যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই।

প্রতিবেদনে বলা হয়, বুধবার (১৮ জুন) ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারে জানানো হয়—‘মাত্র কয়েক মিনিট আগে হাইফায় অবস্থানরত ইসরায়েলিদের (জায়নিস্ট) জন্য একটি সতর্কতা জারি করা হয়েছে, যাতে তারা সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলা থেকে নিজেদের নিরাপদ রাখতে পারে।’

সম্প্রচারে হিব্রু ভাষায় লেখা একটি মানচিত্র দেখানো হয়, যেখানে বলা হয়: ‘অনুগ্রহ করে উল্লিখিত এলাকা থেকে অবিলম্বে সরে যান। আগামী কয়েক ঘণ্টার মধ্যে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী এই এলাকায় অভিযান চালাবে।’

এছাড়া ইরানের বিভিন্ন সংবাদমাধ্যম দাবি করেছে, তাদের নতুন ক্ষেপণাস্ত্র ইসরায়েলের অর্থনৈতিক ও প্রযুক্তি কেন্দ্র তেল আবিবে আঘাত হেনেছে। ইরানি সংবাদ সংস্থা মেহর নিউজ এ তথ্য দিয়েছে ইসরায়েলি সূত্রের বরাতে।

অন্যদিকে লেবাননের সংবাদমাধ্যম আল মায়াদিন জানায়, ইরান এখন অধিকৃত ফিলিস্তিনে প্রতিশোধমূলক হামলা শুরু করেছে।

ট্যাগ: ইরান
চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন হেগেম্যান-নাগেল-ডেইসেরথ, নেপথ্য…
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের মর্যাদা ও সঠিক মূল্যায়ন নিয়ে কাজ করছে সরকার : ববি…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন ১০২ গুণী শিক্ষক
  • ০৫ অক্টোবর ২০২৬
সনদ আছে, দক্ষতা নেই: বাংলাদেশের উচ্চশিক্ষার সংকট
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে বড় সুখবর আসছে
  • ০৫ অক্টোবর ২০২৬
৭ পদে চাকরি দেবে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড …
  • ০৫ অক্টোবর ২০২৬