ইসরায়েল থেকে নাগরিকদের সরে যেতে বলল চীনা দূতাবাস

১৭ জুন ২০২৫, ১১:০৩ AM , আপডেট: ১৭ জুন ২০২৫, ০৮:২৪ PM
ইসরায়েল ও ইরানের তীব্র সংঘাতের মধ্যে চীনা নাগরিকদের দেশ ছাড়ার আহ্বান

ইসরায়েল ও ইরানের তীব্র সংঘাতের মধ্যে চীনা নাগরিকদের দেশ ছাড়ার আহ্বান © সংগৃহীত

ইসরায়েল ও ইরানের মধ্যে তীব্র সংঘাতের পরিপ্রেক্ষিতে ইসরায়েলে থাকা চীনা নাগরিকদের দ্রুত দেশটি ত্যাগ করার আহ্বান জানিয়েছে বেইজিংয়ের দূতাবাস। আজ মঙ্গলবার (১৭ জুন) এক বিবৃতিতে চীনা দূতাবাস উইচ্যাটে জানিয়েছে, ‘ইসরায়েলে থাকা চীনা নাগরিকদের নিজেদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার শর্তে যত দ্রুত সম্ভব স্থল সীমান্ত দিয়ে দেশটি ত্যাগ করার কথা মনে করিয়ে দিচ্ছে চীনা মিশন।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘জর্ডানের দিকে রওনা হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।’

বেইজিংয়ের দূতাবাস জানিয়েছে, সংঘাত ‘ক্রমশ বাড়ছে’। অনেক বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, বেসামরিক হতাহতের সংখ্যা বাড়ছে এবং নিরাপত্তা পরিস্থিতি আরও গুরুতর হচ্ছে, বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

ক্যাশ অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ২৫ অক্টোবর পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
ফুল দিয়ে শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে শ্রদ্ধা ও ইতিবাচক রাজনীত…
  • ০৫ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে এরিয়া সেলস ম্যানেজার, আবেদন ১৭ অক্টোব…
  • ০৫ অক্টোবর ২০২৬
১৫ লাখ টাকার মসজিদ সংস্কারের টেন্ডার আটকে আছে চবি ছাত্রদল স…
  • ০৫ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ব…
  • ০৫ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জের সেই বুশরাসহ বিসিএসের গেজেটভুক্ত হলেন আরও ৪০ প্র…
  • ০৫ অক্টোবর ২০২৬