রাবি ‘এ’ ইউনিটের ফল প্রকাশ, পাসে এগিয়ে ‘এ-২’ শিফট

২৪ জানুয়ারি ২০২৬, ০৬:০৯ PM , আপডেট: ২৪ জানুয়ারি ২০২৬, ০৬:২৭ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। আজ শনিবার (২৪ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টায় এ ফল প্রকাশ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মো. ছাইফুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নির্ধারিত সময়েই ‘এ’ ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে এবং শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে নিজ নিজ ফলাফল জানতে পারছেন।

প্রকাশিত ফলাফলে দেখা গেছে, ‘এ’ ইউনিটের দুই শিফটের মধ্যে পাসের হারে এগিয়ে রয়েছে ‘এ-২’ শিফট। ফলাফলে ‘এ-১’ শিফটের পাসের হার ২৩ দশমিক ১৫ শতাংশ, আর ‘এ-২’ শিফটের পাসের হার ২৬ দশমিক ৩২ শতাংশ।

ফলাফলের প্রথম শিফটে প্রথম স্থান অর্জন করেছেন অনন্ত মিয়াহ। তিনি পরীক্ষায় ৮৯ দশমিক ৫০ নম্বর পেয়েছেন। তার রোল নম্বর ১২১২২৬৩৪। তিনি নরসিংদী সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন। অন্যদিকে দ্বিতীয় শিফটে প্রথম স্থান অর্জন করেছেন মো. সিয়াম আলী। তিনি পরীক্ষায় ৮৮ নম্বর পেয়েছেন। তার রোল নম্বর ১১২০৩২৫৮। তিনি রাজশাহী কলেজের শিক্ষার্থী ছিলেন।

এর আগে, গত ১৭ জানুয়ারি রাবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বহুনির্বাচনী প্রশ্নে আয়োজিত এ পরীক্ষায় ১০০ নম্বরের বিপরীতে মোট ৮০টি প্রশ্ন ছিল। সময় নির্ধারিত ছিল এক ঘণ্টা। প্রতিটি প্রশ্নের মান ছিল ১ দশমিক ২৫ নম্বর এবং প্রতিটি ভুল উত্তরের জন্য কাটা হয়েছে শূন্য দশমিক ২৫ নম্বর। পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর নির্ধারণ করা হয় ৪০।

দুই শিফটে অনুষ্ঠিত এ পরীক্ষায় প্রথম শিফটে ৫৭ হাজার ৭৫৯ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৫২ হাজার ৬৫৭ জন। এ শিফটে উপস্থিতির হার ছিল ৯১ দশমিক ১৭ শতাংশ। দ্বিতীয় শিফটে ৫৭ হাজার ৭৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৫২ হাজার ৭৩ জন, উপস্থিতির হার ছিল ৯০ দশমিক ১৬ শতাংশ।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬