ড্রোন-বিধ্বংসী লেজার প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা চালাল রাশিয়া

১৪ জুন ২০২৫, ১২:১৮ PM , আপডেট: ১৪ জুন ২০২৫, ০৩:২১ PM
ড্রোন হামলা ঠেকাতে নতুন লেজারভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থার সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া

ড্রোন হামলা ঠেকাতে নতুন লেজারভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থার সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া © সংগৃহীত

ড্রোন হামলা ঠেকাতে নতুন লেজারভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থার সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া। শিগগিরই দেশটির বৃহত্তর বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় এটি অন্তর্ভুক্ত করা হবে বলে আশা করছে মস্কো।

রুশ সরকার এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার (১৩ জুন) শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা, রাজ্য করপোরেশন (রোস্টেক) ও রোসাটমের প্রতিনিধিদের সঙ্গে অ্যান্টি-ড্রোন লেজার প্রতিরক্ষা ব্যবস্থার এ পরীক্ষা প্রত্যক্ষ করেছেন জ্যেষ্ঠ উপ-প্রধানমন্ত্রী ডেনিস মান্টুরভ।

বিবৃতিতে বলা হয়, এ পরীক্ষার প্রাথমিক লক্ষ্য ছিল বিভিন্ন ধরনের ড্রোনের বিরুদ্ধে বিভিন্ন আবহাওয়া ও পরিস্থিতিতে সর্বশেষ লেজার সিস্টেমের কার্যকারিতার একটি বিস্তৃত মূল্যায়ন পরিচালনা করা।

কর্মকর্তারা জানিয়েছেন, নতুন লেজারভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থা বিভিন্ন ধরনের ড্রোনের বিরুদ্ধে লড়াই করার জন্য ডিজাইন করা হয়েছে, এটি সহজেই যেকোনো স্থানে মোতায়েন করা যাবে।

আরও পড়ুন: ডাকসুর নির্বাচন কমিশন গঠন ও তফসিলের দাবিতে ফের কর্মসূচির ঘোষণা

রুশ সরকারের প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, একটি লেজার সিস্টেম একটি অজ্ঞাত স্থান থেকে উড়ে আসা ড্রোনগুলোকে ভূপাতিত করছে। হামলার পর ড্রোনগুলোর ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা গেছে ভিডিওতে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, সফল পরীক্ষাটি নতুন এই লেজার প্রতিরক্ষা ব্যবস্থার উৎপাদন আরও বিস্তৃত করার পথ প্রশস্ত করেছে।
খবর রয়টার্স

সংসদে বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পি…
  • ১২ নভেম্বর ২০২৬
যশোরে দুই আদালতে ককটেল বিস্ফোরণ
  • ১২ নভেম্বর ২০২৬
৬ মাসের বেতন, ম্যাকবুক, ব্যবসা করতে চাইলে আরও ১০ হাজার ডলার…
  • ১২ নভেম্বর ২০২৬
কক্সবাজারে আবাসিক হোটেলে ফের আগুন
  • ১২ নভেম্বর ২০২৬
জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ে আরও ৪ প্রতিষ্ঠান পরিদর্শনের ন…
  • ১২ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর নাম-ছবি দিয়ে খোলা ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950