তেহরান বিমানবন্দরে বিস্ফোরণ, আকাশে ঘন ধোঁয়া

১৪ জুন ২০২৫, ০৮:১৫ AM , আপডেট: ১৫ জুন ২০২৫, ১০:৩৫ AM
আগুনের দৃশ্য

আগুনের দৃশ্য © সংগৃহীত

ইসরায়েলি হামলায় ইরানের রাজধানী তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণের পর আগুন ধরে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে বিমানবন্দরটির ভেতরে আগুন জ্বলতে এবং আকাশে ঘন ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে।

শনিবার (১৪ জুন) ভোরে এ তথ্য জানিয়েছে আল জাজিরা, ইরানের আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সির বরাতে। প্রতিবেদনে বলা হয়েছে, বিমানবন্দর এলাকায় একটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে, যার পরপরই ধোঁয়ার কুন্ডলি দেখা গেছে।

ইরানের বিপ্লবী গার্ড কর্পসের ঘনিষ্ঠ সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সিও বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, বিমানবন্দর এলাকায় অন্তত দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। তবে এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করা হয়নি।
 
দেশটির গণমাধ্যম জানিয়েছে, বিমানবন্দরের পশ্চিমে ভার্দাভার্ড এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এদিকে শুক্রবার রাতে অন্তত দুই দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এসব হামলায় অন্তত একজন ইসরাইলি নারী নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছেন।

এর আগে, গতকাল শুক্রবার ভোররাতে ২০০ যুদ্ধবিমান দিয়ে ইরানের প্রায় ১০০ স্থানে হামলা করেছে ইসরাইল। এতে ইরানের সেনাপ্রধান, রেভ্যলুশনারি গার্ডের প্রধানসহ ছয়জন পরমাণু বিজ্ঞানী ও অর্ধশতাধিকের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

প্রাথমিকের বিতর্কিত সেই বদলি স্থগিত, শিক্ষা কর্মকর্তা বললেন…
  • ০৩ অক্টোবর ২০২৬
পর্যটন পুরস্কার পেলেন সালাহউদ্দিনসহ ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠান
  • ০৩ অক্টোবর ২০২৬
উপজেলায় প্রথম হয়েও নিয়োগের চিঠি পেলেন না ঢাবির জুয়েল
  • ০৩ অক্টোবর ২০২৬
৪০৩ রানের রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানকে হারাল ভারত
  • ০৩ অক্টোবর ২০২৬
জেলা বিএনপির কার্যালয়ে আগুন 
  • ০৩ অক্টোবর ২০২৬
ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জর…
  • ০৩ অক্টোবর ২০২৬