জাতীয় দলের হয়ে খেলতে পারবেন সাকিব: সিদ্ধান্ত বিসিবির

২৪ জানুয়ারি ২০২৬, ১১:২৭ PM , আপডেট: ২৪ জানুয়ারি ২০২৬, ১১:৪৭ PM
সাকিব আল হাসান

সাকিব আল হাসান © সংগৃহীত

বাংলাদেশ জাতীয় দলের পরবর্তী সিরিজ থেকে খেলার জন্য সাকিব আল হাসান বিবেচিত হবেন বলে জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন।

আজ শনিবার (২৪ জানুয়ারি) বিসিবির জরুরি সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

আমজাদ হোসেন বলেন, ‘সর্বসম্মতিক্রমে বোর্ড সিদ্ধান্ত নিয়েছে সাকিব আল হাসানকে তার অ্যাভেইবিলিটি ফিটনেস স্বাপেক্ষ সিলেকশনের ক্ষেত্রে বিবেচিত করবে ক্রিকেট বোর্ড।’

সর্বশেষ ২০২৪ সালের ২৭ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে টেস্ট খেলেছিলেন কানপুরে। খেলার পাশাপাশি সাকিব আল হাসান জড়িয়ে পড়েছিলেন রাজনীতিতে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের সংসদ সদস্য হিসেবে মাগুরা-১ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের সময় কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টিতে খেলছিলেন সাকিব। রাজনৈতিক পটপরিবর্তনের পর তার বিরুদ্ধে জনরোষ তৈরি হওয়ায় আর দেশে ফিরেননি এই ক্রিকেটার। 

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিদায়ী টেস্ট খেলার কথা থাকলেও দুবাই থেকে যুক্তরাষ্ট্রে ফিরে যেতে হয় তাকে। সর্বশেষ দুবাই থেকে এক সাক্ষাৎকারে সাকিব জানান, তিনি দেশে ফিরতে চান এবং দেশে ফিরেই চেনা দর্শকদের সামনে বিদায় নিতে চান। সাকিবকে ফিরিয়ে আনার সবুজসংকেত দিয়েছে এবার বিসিবি। সেই সঙ্গে বিসিবি এটিও সিদ্ধান্ত নিয়েছে যে সাকিবকে কেন্দ্রীয় চুক্তিতে আনা হবে।

এআইয়ের লাগাম টানতে আহ্বান অ্যানথ্রপিকের প্রধান নির্বাহীর, এ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
পানি জমলেই বাড়ে এডিসের বংশবৃদ্ধির ঝুঁকি, ডেঙ্গু থেকে নিরাপদ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির শিক্ষক মূল্যায়ন ওয়েবসাইটে রিভিউ দেখা বন্ধ, নেপথ্যে য…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চিকিৎসকদের জন্য কঠোর নির্দেশনা বিএমডিসির
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ক্লদ দিয়ে যুদ্ধ, গুপ্তচরবৃত্তি ও প্রতারণা—উঠে এলো ভয়ংকর তথ্য
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির এক শিক্ষকের পড়ানোকে বিটিভির খবরের সাথে তুলনা করতাম, ত…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9