বিশ্বকাপ থেকে বাংলাদেশ আউট, ইন স্কটল্যান্ড

২৪ জানুয়ারি ২০২৬, ০৪:২৭ PM , আপডেট: ২৪ জানুয়ারি ২০২৬, ০৫:২৮ PM
বাংলাদেশ দল

বাংলাদেশ দল © ফাইল ছবি

গুঞ্জন অবশেষে সত্যি হলো। আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কায় শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ। এর পরিবর্তে স্কটল্যান্ডকে নেওয়া হয়েছে।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ২৪ ঘন্টার সময়সীমা দেওয়ার পর আজ শনিবার (২৪ জানুয়ারী) অবশেষে এটি কার্যকর হয়েছে। এমনটাই জানিয়েছে ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজ।

ক্রিকবাজ বলছে, গত কয়েকদিন ধরে বিসিবি ও আইসিসির মধ্যে চলা স্নায়ুযুদ্ধের অবসান ঘটল আজ।

জানা গেছে, আইসিসির সিইও সঞ্জোগ গুপ্তা আনুষ্ঠানিকভাবে আইসিসি বোর্ডকে একটি চিঠি পাঠিয়েছেন। সেখানে তিনি উল্লেখ করেন, বাংলাদেশের উত্থাপিত দাবিগুলো আইসিসির নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না। এ ছাড়া বিসিবি আইসিসি বোর্ডের পূর্ববর্তী সিদ্ধান্তগুলো মেনে চলতে ব্যর্থ হয়েছে।

এমতাবস্থায় বিশ্বকাপের মতো বড় আসরের ধারাবাহিকতা বজায় রাখতে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে আমন্ত্রণ জানানো ছাড়া আইসিসির কাছে আর কোনো বিকল্প ছিল না বলেও চিঠিতে তিনি উল্লেখ করেন।

এদিকে, স্কটল্যান্ডকে ইতিমধ্যে আসরে অংশগ্রহণের আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। ক্রিকবাজের পক্ষ থেকে স্কটল্যান্ড ক্রিকেটের সিইও ট্রুডি লিন্ডব্লেডের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে, আজ সকাল থেকেই আইসিসি ও স্কটল্যান্ডের কর্তৃপক্ষের মধ্যে হটলাইনে যোগাযোগ হয়েছে।

২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে সরাসরি কোয়ালিফাই করতে না পারলেও আইসিসি র‍্যাঙ্কিং (১৪ নম্বর) এবং গত কয়েকটি বৈশ্বিক আসরে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে স্কটল্যান্ডকে এই সুযোগ দেওয়া হয়েছে।

বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ড এখন গ্রুপ 'সি'-তে খেলবে। প্রাথমিক পর্বে কলকাতায় তাদের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে।

ট্যাগ: ক্রিকেট
এআইয়ের লাগাম টানতে আহ্বান অ্যানথ্রপিকের প্রধান নির্বাহীর, এ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
পানি জমলেই বাড়ে এডিসের বংশবৃদ্ধির ঝুঁকি, ডেঙ্গু থেকে নিরাপদ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির শিক্ষক মূল্যায়ন ওয়েবসাইটে রিভিউ দেখা বন্ধ, নেপথ্যে য…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চিকিৎসকদের জন্য কঠোর নির্দেশনা বিএমডিসির
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ক্লদ দিয়ে যুদ্ধ, গুপ্তচরবৃত্তি ও প্রতারণা—উঠে এলো ভয়ংকর তথ্য
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির এক শিক্ষকের পড়ানোকে বিটিভির খবরের সাথে তুলনা করতাম, ত…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9